মডেলিংয়ের স্বার্থে কেন চাকরি ছেড়ে দিল ফারহানা - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, August 29, 2019

মডেলিংয়ের স্বার্থে কেন চাকরি ছেড়ে দিল ফারহানা



দেশীয় ফ্যাশন মডেলিং ও বিজ্ঞাপনচিত্রে ফারহানা রেইন একটি সুপরিচিত নাম। মডেল-অভিনেত্রী ফারহানা রেইন তার কাজের সাফল্যের কল্যানে দারুন ভাবে আলোচিত। নিজস্ব কর্ম দক্ষতায় দেশের মডের্লিং পেশায় তিনি সুদৃঢ় অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছেন। টানা প্রায় একযুগ ধরে মডেলিং পেশায় যুক্ত তিনি।
 তার কাছে জানতে চাওয়া হয়েছিল তার মডেলিংয়ে আসা প্রসঙ্গে। ফারহানা রেইন বলেন, আসলে শখের বশে আমার মডেলিংয়ে আসা। এরপর এটি আমার জীবনের অংশ হয়ে গেছে। মডেলিংকে আমি মূল প্রফেশন হিসেবে নিয়েছি। এখন মডেলিং নিয়েই চিন্তা করছি, চলছি এবং ভাবছি। আমি একসময় চাকরি করতাম। একটু স্বাধীনচেতা টাইপের বলে মডেলিংয়ের স্বার্থে আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম।

No comments:

Post a Comment

Post Top Ad