যা আমাদের কখনোই করা উচিৎ নয় - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, August 29, 2019

যা আমাদের কখনোই করা উচিৎ নয়



দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস আমাদের অনেকেরই আছে। উত্তেজনার পারদ যখনই মাত্রা ছাড়ায়, তখনই হাত নিজে থেকেই যেন উঠে আসে মুখের কাছে। ঠিক যেমন ভাবে কোনও রুদ্ধশ্বাস ক্রিকেট ম্যাচে টিভির পর্দায় সচিন, সৌরভ, হরভজন বা যুবরাজকে দেখা গিয়েছে একাধিকবার। দাঁত দিয়ে নখ কাটার এই আপাত নিরীহ অভ্যাসটি কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। ইংল্যান্ডের সাউথপোর্ট শহরের বাসিন্দা, ২৮ বছর বয়সী লুক হ্যানোম্যানেরও অভ্যাসটি ছিল। আর এই অভ্যাসই তাঁকে মারাত্মক বিপদে ফেলেছিল! কপাল জোরে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন লুক।

লুক জানান, দাঁত দিয়ে নখ কাটতে গিয়ে ভুলবশত ত্বকের কিছুটা অংশ কেটে ফেলেন তিনি। বিষয়টিকে তেমন আমল দেননি তিনি। কিন্তু ঘটনার পরের দিন থেকেই একটা জ্বর জ্বর ভাব, কাঁপুনি, দুর্বলতা অনুভব করেন তিনি। কিন্তু এই বিষয়গুলিকেও তেমন গুরুত্ব না দিয়ে নিয়মিত অফিস যাতায়াত করতে থাকেন তিনি। কিন্তু সমস্যা হল ঘটনার দিন তিনেক পর। রাতে নির্দিষ্ট সময় ঘুমাতে গেলেও পরের দিন ঘুম ভাঙল দুপুর ২টো নাগাদ। এত দীর্ঘ সময় এর আগে কখনোই ঘুমাননি লুক। এ বার চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করতেই চোখ কপালে উঠল তাঁর। চিকিত্সকরা পরীক্ষা করে জানান, আর একদিনও দেরি করলে তাঁকে বাঁচানোই যেত না। এর পর হাসপাতালে দিন চারেক চিকিত্সার পর সুস্থ হয়ে ওঠেন লুক।

No comments:

Post a Comment

Post Top Ad