আপনি যদি আপনার সেক্স লাইফ অটুট রাখতে চান তাহলে আপনাকে প্রথমেই যে সত্যটা বুঝে নিতে হবে তা হল ‘সেক্স’-এর চাহিদা শরীরের থেকে যতটা না উত্সারিত, তার চেয়েও বেশি হয় মস্তিষ্ক থেকে৷ আর এই কারণেই আপনি যদি আপনার সেক্স লাইফকে চিরটাকাল ‘হানিমুন ফেজ’-এ রাখতে চান তাহলে আপনাকে অন্তত পাঁচটা জিনিস মাথায় রাখতে হবে৷
নিজেকে চিনুন
অনেক ক্ষেত্রেই আপনি পরিস্থিতির শিকার৷ হতে পারে সেই পরিস্থিতি তৈরি হয়েছে আপনার অফিসে, অথবা জীবনের প্রতি আপনার বীতস্পৃহতা থেকে, যা আপনার মুড খারাপ করে দিতে পারে৷ তাই নিজের এবং আপনার জীবন সঙ্গীনির প্রতি সত্ থাকুন৷ কারণ, যে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নেই, তার কারণে দাম্পত্য জীবনে টেনশন নিয়ে আসার কোনও অর্থ হয় না৷ এর ফলেই কিন্ত্ত দাম্পত্য-যৌনজীবন
এমনও হতে পারে এই টেনশনের পিছনে আপনি নেই, আছেন আপনার সঙ্গীনি৷ কারণ, তাঁর সাম্প্রতিক কিছু আচরণে আপনি বিভ্রান্ত৷ এই রকম পরিস্থিতিতে আপনি তাঁর সঙ্গে কথা না বলে অযথা নানা রকম কল্পনার দ্বারস্থ হন৷ আর এতেই নষ্ট হয়ে যাচ্ছে আপনার সেক্স লাইফ৷ জানবেন সেরা যৌনতা শুরু হয় মস্তিষ্ক থেকে, শরীর থেকে নয়৷ আপনার সঙ্গীনির সঙ্গে সংযোগের অভাবেই এই ভুল বোঝাবুঝি শুরু হতে পারে৷ যার ফলে আপনি কোনও দিনই জানতেই পারবেন না আপনার সঙ্গীনির সঙ্কট মোচনে আপনি কী ধরনের সাহায্য করতে পারেন৷ সাহায্য করতে পারলেই কিন্ত্ত জীবন হয়ে উঠবে সুন্দর৷
আত্মবিশ্বাস এবং এনার্জি বাড়ান
আপনার সফল সেক্স নির্ভর করবে আপনার এনার্জির উপর৷ এই এনার্জি শরীরে আসে খাবার থেকে আর আপনি কতটা অ্যাক্টিভ সেখান থেকে৷ তাই হানিমুন ফেজে থাকতে হলে যত্ন নিতে হবে শরীরের৷ লক্ষ্য রাখতে হবে শরীরের ওজন যেন অস্বাভাবিক বেড়ে না যায়৷ এটা ঘটলে এনার্জিতে ঘাটতি পড়বে এবং আপনার আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকবে৷ তাই স্বাস্থ্য সম্মত খাবার এবং নিয়মিত ব্যায়াম জরুরি৷
No comments:
Post a Comment