নিজের গাওয়া একটি গান দিয়ে তার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করবে অভিনেত্রী মিমি - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, August 31, 2019

নিজের গাওয়া একটি গান দিয়ে তার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করবে অভিনেত্রী মিমি

ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিছুদিন আগে সাংসদ নির্বাচিত হয়ে চমক দিয়েছেন তিনি। এবার তার ভক্তদের নতুন উপহার দিতে যাচ্ছেন এই অভিনেত্রী। ইউটিউবার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বরে ইউটিউবার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মিমি। নিজের গাওয়া একটি গান দিয়ে তার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হবে। হিন্দি ও ইংরেজি ভাষায় এই চ্যানেলে মুক্তি পাবে মিমির মিউজিক অ্যালবামটি। অন্যদিকে মিমি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘রাতের পর রাত না ঘুমোনোর ফসল। স্বপ্নের উড়ান। খুব
তাড়াতাড়ি ইউটিউব চ্যানেল নিয়ে আসছি।’ মিমি শুধু একজন অভিনেত্রী নন, পুরোদস্তুর রাজনৈতিক ব্যক্তিত্ব। আপাতত লোকসভার কাজ নিয়ে ব্যস্ত তিনি। পাশাপাশি জোরকদমে চলছে তার প্রযোজনা সংস্থার কাজও। মিমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভিলেন’। বাবা যাদব পরিচালিত এ সিনেমায় মিমির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন অঙ্কুশ হাজরা। গত বছরের ১২ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি।
* সংগৃহীত। 

No comments:

Post a Comment

Post Top Ad