অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সিক্যুয়াল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। এ ছবি নিয়ে আপানার প্রত্যাশা কতটুকু?
দেবাশীষ দা (দেবাশীষ বিশ্বাস) একজন ভালো নির্মাতা। ১৬ বছর আগে তিনি নির্মাণ করেছিলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। সেখানে অভিনয় করেছিলেন রিয়াজ ভাই ও শাবনূর আপা। এবারের ছবিটিতে আমি শাবনূর আপার জায়গায় অভিনয় করছি। এটা অবশ্যই ভালো লাগার দিক। আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু আমি নিজে এই ছবির কাজ নিয়ে সন্তুষ্ট তাই প্রত্যাশা অনেক বেশি। ছবিটির আগের
পর্ব দারুণ দর্শক প্রশংসিত হয়। আশা করছি দর্শক এবারও নিরাশ হবেন না।
এই ছবির সঙ্গে একইদিনে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’। অনেকেই বলছেন, এবার দেখা যাবে শাকিব-অপুর লড়াই। আপনি বিষয়টি কীভাবে দেখছেন?
শাকিব খানের ছবির সঙ্গে আমার ছবির তুলনা করতে চাই না। শাকিব নিয়মিত কাজ করছেন। তিনি ব্যস্ত আর্টিস্ট। অভিনয়ই হচ্ছে শাকিবের ধ্যানজ্ঞান। ফলে তার সঙ্গে আমার তুলনা করলে তো হবে না। তাই এটাকে লড়াই বলা উচিত নয়। যে শিল্পী নিয়মিত কাজ করে, যে শিল্পী বর্তমান চলচ্চিত্রের সবচেয়ে বড় বিজ্ঞাপন, তার ছবির সঙ্গে অন্য ছবি মুক্তি পেলে সেটাকে প্রতিদ্বন্দ্বিতা বলটা শোভনীয় নয়।
প্রায় শতাধিক হিট ছবি আপনি দর্শককে উপহার দিয়েছেন। এখনো কি ছবি মুক্তির সময় আগের মতো ভয় বা ভালো লাগা কাজ করে?
এখন আর ভয় কাজ করে না। তবে ভালো লাগাটা আছে। কিন্তু সেটার পরিমাণও কমে গেছে! কারণ ইন্ডাস্ট্রি আগের জায়গায় নেই। আগে একটা ছবি মুক্তির আগে
সংগৃহীত।

No comments:
Post a Comment