অবিরাম বর্ষণে কোচবিহারের তুফানগঞ্জে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, July 28, 2019

অবিরাম বর্ষণে কোচবিহারের তুফানগঞ্জে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে



অবিরাম বর্ষণে কোচবিহারের তুফানগঞ্জে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে তুফানগঞ্জে রায়ডাক নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। মাথাভাঙার কাছে মানসাই ও আলিপুরদুয়ারের কাছে কালজানিতে হলুদ সতর্কতা জারি হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোচবিহার সদরে বৃষ্টি হয়েছে ৭৩.২০ মিমি, দিনহাটায় ৫৫ মিমি, তুফানগঞ্জে ৬৫.৬০ মিমি, মাথাভাঙা ১২৪ মিমি। তুফানগঞ্জ-২ এ ১১ টি গ্রাম পঞ্চায়েতই এই দুর্যোগের কবলে পরেছে। তাঁরমধ্যে ৮ টির পরিস্থিতি খুবই খারাপ। রামপুর-১, রামপুর-২, বারকোদালি-১, বারকোদালি-২, শালবাড়ি, মহিষকুচি, ফলিমারি, ভানুকুমারীতে ত্রান শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। জেলার ৪২ টি ত্রান শিবিরে ৬হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক কৌশিক সাহা।

No comments:

Post a Comment

Post Top Ad