অপহরণ হওয়া নাবালিকার পরিবারে বেহাল দশা দেখুন - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, July 28, 2019

অপহরণ হওয়া নাবালিকার পরিবারে বেহাল দশা দেখুন




মালদা শহরের প্রাণকেন্দ্র শান্তি ভারতী পরিষদের সামনে থেকে দিনের আলোয় হিন্দি সিনেমার কায়দায় দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ। ঘটনার চার দিন পরও অধরা দুষ্কৃতীরা। অভিযোগ তুলতে ক্রমাগত ফোন, প্রাণনাশের হুমকি। আতঙ্কে দিশেহারা ছাত্রীর পরিবার। কার্যত গৃহবন্দি। আতঙ্কে ঘটনার পর থেকেই বন্ধ অপহৃত ছাত্রীর বোনের স্কুলে যাওয়া।

ইংরেজবাজার থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব, পরিবার ও মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ তেওয়ারি।
নরেন্দ্রনাথ বাবু জানান, তিনি নিজে অপহৃত ছাত্রীর বাড়ির লোককে সাথে নিয়ে চলতি মাসের ২৩ তারিখে ইংরেজবাজার থানায়  এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর বহুবার পুলিশকে বললেও তারা নিষ্ক্রিয়।
আগামীতে পুলিশ এই মেয়েটিকে উদ্ধার করে দোষীদের শাস্তির ব্যবস্থা না করলে তারা পুলিশের বিরুদ্ধে বড়োসড়ো আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।
মালদা জেলার রতুয়া থানার বালু পুরের বাসিন্দা অজয় ও রিতা পোদ্দার এর বড় মেয়ে নম্রতা পোদ্দার। বয়স ১৫ বছর। রতুয়ার
 আর  এম এম বিদ্যাপীঠ এর দশম শ্রেণীর ছাত্রী। এ বছরই তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা।

চলতি মাসের ১৫ তারিখ মালদা শহরের প্রাণকেন্দ্র শান্তি ভারতী পরিষদের কাছে দাদার বাড়ী বেড়াতে এসেছিল ১৫ বছরের নম্রতা ছিল দাদার ই করুণাময়ী অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে।
অভিযোগ গত ২৩ জুলাই সে ফ্ল্যাট থেকে নিচে রাস্তায় কিছু জিনিস কিনতে বেরিয়েছিল। তখনই কিছু দুষ্কৃতী তাকে রাস্তা থেকে জোর করে অপহরণ করে বলে অভিযোগ। পরে আবাসন এর  রক্ষীর  কাছে ঘটনাটি শুনে সেদিনই এই ছাত্রীর বাবা স্থানীয় ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ, এরপর বহুবার থানায় যোগাযোগ দুষ্কৃতীদের ফোন নাম্বার, তাদের গতিবিধি সম্পর্কে পুলিশকে বারবার জানানো হলেও কোনো এক অজ্ঞাত কারণে পুলিশ এ ব্যাপারে নিষ্ক্রিয় ভূমিকা নিচ্ছে। ফলে, এখনো খোঁজ পাওয়া যায়নি অপহৃত ছাত্রীটির বাড়ছে আশঙ্কা। উল্টো দিকে দুষ্কৃতীরা বারবার ফোনে অভিযোগ তুলতে চাপ ও হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন অপহৃত ছাত্রীর পরিবার। এ ব্যাপারেও পুলিশ নিশ্চুপ বলে অভিযোগ। ফলে বাড়ছে আতঙ্ক।

পুলিশের এই নিষ্ক্রিয় ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নরেন্দ্র নাথ তেওয়ারি। প্রশ্ন তুলেছেন পুলিশের এই ঘটনায় নিষ্ক্রিয়তা প্রসঙ্গেও তার দাবি মেয়েটিকে দ্রুত উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতার না করতে পারলে মেয়েটির প্রাণহানির আশঙ্কা রয়েছে। অন্যদিকে পুলিশ এ ব্যাপারে সক্রিয় না হলে তাদের বিরুদ্ধে দ্রুত বড়োসড়ো আন্দোলনে নামার হুমকি দেন তিনি।

অন্যদিকে দিনে দুপুরে শহরের প্রাণকেন্দ্র থেকে স্কুল ছাত্রী অপহরণ এবং তারপর এ ধরনের গুরুত্বপূর্ণ ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তায় প্রশ্ন উঠেছে মালদায় মেয়েদের সুরক্ষা আর নিরাপত্তা নিয়েও।


source http://www.breakingbangla.com/2019/07/Malda-news.html

No comments:

Post a Comment

Post Top Ad