নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি,২২ জুলাই: দুই চালকের বচসার জেরে এক চালকের হাতের আঙ্গুল কামড়ে কেটে ফেলল অন্য এক চালক। সোমবার এই ঘটনাটি ঘটেছে ফুলবাড়ির ক্যানেল রোডে। জানা গিয়েছে, এক টোটো চালকের সঙ্গে এক পিকআপ ভ্যান চালকের বচসা শুরু হয়, সেই বচসা থেকে হাতাহাতি এবং পিকআপ ভ্যানের চালক টোটো চালকের আঙ্গুল কামড়ে টুকরো করে দেয় বলে অভিযোগ। জখম অবস্থায় টোটো চালক ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। টোটো চালকের নাম সঞ্জয় দেবনাথ। বাড়ি পূর্ব ধনতলার নিচ পাড়ায়। টোটো নিয়ে ওই ব্যক্তি ক্যানেল রাস্তা ধরে আসছিলেন। সময়ই রাস্তার পাশে একটি কাবাড়ি খানা থেকে ছোট পিকআপ ভ্যান চালক উঠছিলেন। রাস্তার মুখে টোটোটি পড়ে যাওয়ায় দুজনের মধ্যে বচসা শুরু হয়। সে সময়ে হাতাহাতি লাগে। অভিযোগ ছোট গাড়ির চালক টোটো চালকের আঙুল কামড়ে কেটে নেয়। এরপর রাস্তায় ফেলে দেয়। এই ঘটনা জানতে পারে টোটো চালকের এলাকার লোকজন। তারা সেখানকার পঞ্চায়েতকে নিয়ে চলে আসেন। ঘটনাস্থলে শুরু হয় দুই পক্ষের মধ্যে হাতাহাতি। এদিকে এই এলাকার এক পঞ্চায়েত সদস্য চলে আসেন সেখানে। দুজনে শেষে পরিস্থিতি সামরিক সামাল দেন। ডাকা হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। পুলিশ এসে দুই জনকে আটক করে। অন্যদিকে যখন টোটো চালককে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। গাড়িটি আটক করেছে পুলিশ।
from Breaking Kolkata https://ift.tt/2M6JNIY
Monday, July 22, 2019
BREAKING..দুই চালকের বচসা,এক কামড়ে আঙ্গুল কেটে নিল
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment