BREAKING..সুন্দরবনের কেওড়া ফল অবাধে লুট বনদপ্তর নির্বিকার - ব্রেকিং বাংলা

Breaking

Monday, July 22, 2019

BREAKING..সুন্দরবনের কেওড়া ফল অবাধে লুট বনদপ্তর নির্বিকার

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ,২২জুলাইঃ-বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লক এর হেমনগর কোস্টাল থানা শামসের নগর কালিতলা ঝিঙেখালি জঙ্গল কুঁকড়ে খালি নদী পাশে জঙ্গলের হরিণ ও বাঁদর অন্যান্য পশু পাখির খাবার একমাত্র ফল কেওড়া অবাধে লুট হচ্ছে। বর্ষার এই মৌসুমে একদিকে অনাবৃষ্টির ফলে যেমন ফলন কম হচ্ছে ।তেমন জঙ্গলের ফল সংকট দেখা দিচ্ছে। এরমধ্যে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মানুষেরা জীবন ধারণ করার জন্য নদী পেরিয়ে জঙ্গল ও জঙ্গলের ধারে কেওড়া ফলের গাছ গুলো থেকে ডাল ভেঙে ফল লুট করছে। নদী পেরিয়ে সেগুলি এনে শহরতলী এবং শহরে মোটা অর্থের বিনিময়ে বিক্রি করছে ফড়ে ও দালালদের কাছে ।খাবারের ঘাটতি দেখা দিচ্ছে জঙ্গলের জীবজন্তু দের। কুইন্টাল কুইন্টাল কেওড়া ফল দালালদের কাজে অল্প দামে বিক্রি করছে। সেগুলি বিভিন্ন জায়গায় মোটা অর্থের বিনিময়ে বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে। যা সম্পূর্ণ বেআইনি। প্রত্যন্ত সুন্দরবন গ্রামের মাধব পূর্ণেন্দু ও বাবাই কৃষ্ণা সরদার যা ছোট থেকে বড় রা পুরুষ ও মহিলা যুবক সবাই অল্প বয়সের প্রলোভনে জীবনের ঝুঁকি নিয়ে ।নদী পেরিয়ে গাছ থেকে ফল লুট করছে। জীবনের ঝুঁকি নিয়ে কখনো জঙ্গলের কোর এরিয়ায় ঢুকে পড়ছে। বনদপ্তর এর চোখে ধুলো দিয়ে । একদিকে জীবনের ঝুঁকি অন্যদিকে জীবন বাঁচার লড়াই। সব মিলিয়ে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। তেমনি জঙ্গলের জীবজন্তুদের খাবার এর ঘাটতি দেখা যাবে। বিপন্ন হতে পারে আগামী প্রজন্মের জীবনযাত্রার। প্রকৃতি যার ফলে মানুষের জীবনধারণ করা এক কঠিন পরিস্থিতির মধ্যে চলে আসতে পারে। সব মিলিয়ে গ্রামবাসী কথায় কি করব ছোট ছোট বাচ্চাদের হাত খরচা ও পড়াশোনার খরচ ।অন্যদিকে যুবক ও মহিলাদের তাদের পরিবার বাঁচানোর লড়াই ।সবমিলিয়ে ধ্বংস হচ্ছে সবুজফল বিপন্ন সুন্দরবন। আর বনদপ্তর সব দেখে চোখ বন্ধ করে বসে আছে। ধ্বংস হচ্ছে সবুজায়ন বারছে উষ্ণায়ন। জঙ্গলের কেওড়া ফল প্রতি কেজি ১৫টাকা যেটা শহরে প্রতি কেজি ৫০ টাকা

from Breaking Kolkata https://ift.tt/2JHLMSy

No comments:

Post a Comment

Post Top Ad