BREAKING..প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দিল্লিতে রওনা দিলেন দাড়িভিটে নিহত ছাত্রের পরিবার - ব্রেকিং বাংলা

Breaking

Monday, July 22, 2019

BREAKING..প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দিল্লিতে রওনা দিলেন দাড়িভিটে নিহত ছাত্রের পরিবার

নিজস্ব প্রতিনিধি,ইসলামপুর,২২জুলাইঃ-স্কুল শিক্ষকের দাবিবে এক প্রকার রনক্ষেত্রের আকার ধারন করেছিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার দাড়িভিট এলাকায়। ওই সংঘর্ষের যেরে দুই ছাত্রের মৃত্যু হয়। তাদের মৃত্যুকে নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন দাড়িভিটে নিহত দুই পড়ুয়া রাজেশ ও তাপসের পরিবার। রবিবার রাতে তারা ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কলকাতা থেকে তারা দিল্লী উদ্দেশ্যে রওয়া দিবেন প্রধান মন্ত্রীর সাথে দেখা করতে। শুধু দাড়িভিটে নিহত দুই পরিবারকে। তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা কিছুই জানেনা কেন ডাক তাদের কে ডাকছে কি কারনে ডাকছে সেটা তারা জানে না বলে জানান নিহতদের পরিবার ইসলামপুর দারিভিট থেকে তাপস এবং রাজেশ এর পরিবার ও চোপড়া থেকে নিহত অরেন সিংহের স্ত্রী শকুন্তলা সিংহ ও তার দাদা ওমেন সিংহ দিল্লি যাচ্ছেন। বিজেপি সূত্রে জানা গেছে, রাজ্যে ৪৫ জন শহীদের পরিবারকেই প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন বৈঠকের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ পেয়ে ফের একবার সঠিক বিচার পাওয়ার আশা দেখছেন রাজেশ ও তাপসের পরিবার।

from Breaking Kolkata https://ift.tt/2Y9Zfqa

No comments:

Post a Comment

Post Top Ad