BREAKING..বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোম ছড়ার অভিযোগ - ব্রেকিং বাংলা

Breaking

Monday, July 22, 2019

BREAKING..বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোম ছড়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,কোচবিহার,২২জুলাইঃ-বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোম ছড়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনহাটায়। বিজেপির বুথ সভাপতি দীপেন চক্রবর্তীর অভিযোগ, গত পরশু দিন দিনহাটা স্টেশন চত্বরে বসে চা খাবার সময় হঠাৎ এই তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে এরপর গতকাল সারাদিন তিনি দিনহাটা হাসপাতালে ভর্তি ছিলেন। তার পা ভেঙে যায়। বাড়িতে সামাজিক অনুষ্ঠান থাকার জন্য দীপেন চক্রবর্তী হসপিটাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরে। বিজেপি নেতার অভিযোগ,রাতে সামাজিক অনুষ্ঠান চলাকালীন তৃণমূলের ৩ জন দুষ্কৃতী বাহিনী বাইক নিয়ে এসে বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সামাজিক অনুষ্ঠানে আসা আত্মীয় স্বজনেরা। দিনহাটা থানার খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে বোম এর নমুনা সংগ্রহ করে।

from Breaking Kolkata https://ift.tt/2Yd3buv

No comments:

Post a Comment

Post Top Ad