মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বারমের থেকে জামশেদপুর বালাসোর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে দক্ষিণবঙ্গে 2 আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। 4 তারিখ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ সৃষ্টি হবে। তার ফলে 3 তারিখে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও। বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে তিন, চার, পাঁচ, ছয়, এই চারদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘণ্টায় উত্তরের পাঁচ জেলা মানে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 48 ঘন্টার পরে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।
পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে খারাপ আবহাওয়ার কারণে আগামী 24 ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে
No comments:
Post a Comment