মিড ডে মিলের খাবারে পাওয়া গেল মৃত কেন্নো ! চাঞ্চল্য - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, July 31, 2019

মিড ডে মিলের খাবারে পাওয়া গেল মৃত কেন্নো ! চাঞ্চল্য

আই.সি.ডি.এস. কেন্দ্রে এবার মিড ডে মিলের খাবারে পাওয়া গেল মৃত কেন্নো। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রীদের অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদে জলঙ্গী ব্লকের হুকাহারা নন্দলালপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। অভিযোগ- এদিন দুপুরে ছাত্রছাত্রীদের খাবার দেওয়া হলে খাবারে একটি মৃত কেন্নো পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ উর্ধতন কর্তৃপক্ষ। সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখার পর ওই আই.সি.ডি.এস. কেন্দ্রের কর্মীদের গাফিলতি স্বীকার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সি.ডি.পি.ও. সঞ্জীব পাল।

No comments:

Post a Comment

Post Top Ad