রণক্ষেত্র বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন । সাদার্ন সমিতি ও পিয়ারলেসের ফুটবল ম্যাচ কে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বারাসাত স্টেডিয়াম । আই এফ এ লীগ প্রিমিয়ার ডিভিসন এ -র খেলাকে ঘিরে দু দলের সমর্থক দের মধ্যে হাতাহাতি , মাঠে উড়ে আসা জলের বোতল, -সব মিলিয়ে ধুন্ধুমার কাণ্ডের সাক্ষী বারাসাত স্টেডিয়াম। পুলিশ দ্রুত ঘটনার নিয়ন্ত্রণ নেয় ।নির্ধারিত নব্বই মিনিটের পরে সংযোজিত সময় সাত মিনিট দিতেই ক্ষুব্ধ হয়ে ওঠে সাদার্ন সমর্থকরা । আর এই সাত মিনিটে পিয়ারলেসের হয়ে ক্রোমা দু দুটি গোল করে যান ।শেষ গোলটি পেনাল্টিতে ॥ এর পরেই উত্তাল হয়ে ওঠে গ্যালারি ।ক্রোমার নামে ধ্বনি দিতেই আক্রান্ত হতে হয় এক দর্শক কে । শুরু হয় গ্যালারীতে খণ্ডযুদ্ধ । মাঠে খুব বেশি সমর্থক না থাকায় বারাসাত থানার পুলিশ মিনিট পনেরোর মধ্যে পরিস্থিতি সামাল দেয় । এর আগে ম্যাচে ৪২ ও ৮০ মিনিটে দুটি গোল করে ফয়সল আলী ও বসন্ত সিংহ গোল করে সাদার্ন কে এগিয়ে দেন । ম্যাচের শেষে পিয়ারলেস কোচ জহর দাস বলেন , আমনা কে আটকানোর জন্য তাঁরা মিডফিল্ডে জোর দিয়ে সেটপিসের দিকে তাকিয়ে ছিলেন যা খেটে গ্যাছে ।সাদার্ন কোচ মেহতাব হোসেন দায়ী করলেন দুর্ভাগ্যকে । বাস্তবেও বেশি বল পজেসণ ও বার পোস্ট বিমুখ থাকায় দ্বিতীয় ম্যাচে ও কোচ মেহতাব কে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল ।যদিও ম্যাচের শেষে ক্রোমা মেহতাব কে ইতালিয়ান বিশ্বকাপার গাটুসোর সঙ্গে তুলনা করে কোচ হিসেবে তাঁর শুভেচ্ছা কামনা করে গেলেন । ক্রোমা এদিনের দুটি গোল উৎসর্গ করে গেলেন তাঁর বাঙ্গালী বান্ধবীকে ।ম্যান অফ দি ম্যাচ সাদার্ণের শুভঙ্কর দাস ।
No comments:
Post a Comment