হাবরায় জ্বরের পরিস্থিতি উদ্বেগজনক জানালো ডিএম - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, July 30, 2019

হাবরায় জ্বরের পরিস্থিতি উদ্বেগজনক জানালো ডিএম

হাবরা এলাকায় জ্বর ও ডেঙ্গু জ্বর নিয়ে যথেষ্টই উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে খোদ জেলাশাসক এর বক্তব্যেই সেই উদ্বেগ প্রকাশ পেয়েছে । পর পর দুই দিনে হাবরা ও অশোকনগর জ্বরে দু'জনের মৃত্যুর ঘটনার পর এবার নড়েচড়ে বসল প্রশাসন । দুটি মৃত্যুর ক্ষেত্রেই পরিবারের অভিযোগ ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে তাদের । মঙ্গলবারের হাসপাতালের পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত প্রায় 90 জন জ্বরের রোগী রয়েছে হাসপাতালে । তার মধ্যে এনএস ওয়ান পজেটিভ 30 জনেরও বেশি । প্রতিদিনই রোগী হাবড়া হাসপাতাল থেকে অন্যত্র ট্রান্সফার করা হলেও জ্বরের রোগীর সংখ্যা মোটেও কমছে না ।এটাই ভাবাচ্ছে প্রশাসনকে । মঙ্গলবার বিকেলে হাসপাতালে পরিস্থিতি দেখতে ছুটে আসেন উত্তর 24 পরগনা জেলার জেলাশাসক চৈতালি চক্রবর্তী এবং হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । এছাড়াও বারাসাতের এসডিও তাপস বিশ্বাস হাবরা 1 নম্বর ব্লকের বিডিও শুভ্র নন্দী, হাসপাতালে সুপার শঙ্করলাল ঘোষ সহ পৌর সভার আধিকারিকদের সঙ্গেও একপ্রস্থ আলোচনা করেন প্রশাসনিক কর্তারা । মঙ্গলবার থেকেই হাবরা হাসপাতালে 6 জন বাড়তি চিকিৎসক ও বেশ কয়েকজন নার্স ও ট্রেনি নার্সকে নিয়োগ করা হয়েছে ।জ্বরের পরিস্থিতি না কমা পর্যন্ত বাড়তি চিকিৎসক ও নার্স থাকবে হাবড়া হাসপাতালে এমনটাই জানিয়েছেন জেলাশাসক ।গ্রামীণ ও শহর এলাকার বিভিন্ন জায়গা থেকে আসছে জ্বর এর রোগীরা যার ফলে এই হাসপাতালে চাপ বাড়ছে এমনটাই জানান জ্যোতিপ্রিয় মল্লিক ও জেলাশাসক দুজনেই ।

No comments:

Post a Comment

Post Top Ad