রাজ্যে কাটমানি কান্ডে অন্যতম ভুমিকায় রয়েছে প্রশাসনের কর্তাব্যক্তিরা। এই কান্ডে মূল কান্ডারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে দলের নেতা কর্মীদের চোর বানিয়ে নিজেকে সাধ্বী প্রমান করতে চাইছেন মুখ্যমন্ত্রী- বক্তব্য কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। শনিবার বিকেলে বহরমপুরে জনসমক্ষে ভাষণ রাখতে গিয়ে পুলিশসুপার, জেলাশাসক, এসডিও, বিডিও সহ প্রশাসনের সমস্ত স্তরের কর্তাব্যক্তিদের তীব্র ভাষায় আক্রমণ করলেন তিনি। উল্লেখ্য- পার্লামেন্টে কংগ্রেস দলের নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর শুক্রবার রাতে মুর্শিদাবাদে ফেরেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। স্বভাবতই জেলায় রবিনহুডের পদার্পণে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে অধীর প্রেমী জনসাধারণ থেকে শুরু করে জেলার কংগ্রেস কর্মী সমর্থকরা। এই উপলক্ষে শনিবার দিনভর বিভিন্ন জায়গায় লাড্ডু বিতরণের মধ্য দিয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায় দলীয় কর্মী সমর্থকদের। পাশাপাশি এদিন বিকেলে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে প্রিয় নেতাকে আনুষ্ঠানিক ভাবে সম্বর্ধনা জানানোর আয়োজন করা হয় জেলা কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন জেলার বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হেনা, বিধায়ক মনোজ চক্রবর্তী, মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার সহ দলের সমস্ত স্তরের নেতা কর্মী সমর্থকরা। বৃষ্টি ভেজা বিকেলে কংগ্রেস কার্যালয়ের সামনে প্রিয় নেতাকে নতুন করে চোখে দেখতে জনসাধারণের ভীড়ও ছিল চোখে পড়ার মতো। প্রথমত ফুলের মালা, উত্তরীয় পরিয়ে বরণের পর তার হাতে পুষ্পস্তবক সহ বিভিন্ন উপঢৌকন তুলে দেন দলের নেতা কর্মীরা। ভাষণ রাখতে গিয়ে শুরুতেই তিনি কৃতজ্ঞতা জানান- যাদের আশীর্বাদে তাকে আজ সর্বভারতীয় কংগ্রেস দলের দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে সেই জেলাবাসির উদ্দেশ্যে। পরে একদিকে বর্তমান কেন্দ্র সরকারের উদাসীনতার বিরোধিতা করে অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে নানা দূর্নীতি সহ কাটমানি প্রসঙ্গে তীব্র ভাষায় সরাসরি মুখ্যমন্ত্রীকে বিঁধলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
Monday, July 8, 2019
কাটমানি নাকি নাটক

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment