পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হ'ল মুর্শিদাবাদে - ব্রেকিং বাংলা

Breaking

Monday, July 8, 2019

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হ'ল মুর্শিদাবাদে


পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হ'ল মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে। সোমবার সকালে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান সংলগ্ন ডিএম বাংলোর সামনে থেকে শুরু হয়ে "সেফ ড্রাইভ সেভ লাইফ" স্লোগান দিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই শোভাযাত্রা। দুর্ঘটনা এড়াতে জনসাধারণকে আরও সচেতন করার লক্ষ্যে শোভাযাত্রায় পা মেলান জেলা পুলিশসুপার- মুকেশ কুমার সহ প্রশাসনের আধিকারিকবৃন্দ। শহরের বেশকিছু বিদ্যালয়ের ছাত্রছাত্রী, বিভিন্ন ক্লাব- সংস্থার সদস্য সহ সিভিক ভলেন্টিয়ারাও অংশগ্রহণ করে এদিনের এই শোভাযাত্রায়। মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় "সেফ ড্রাইভ সেভ লাইফ" উদ্যোগের প্রতি যথেষ্ট সচেতন রয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। গত বছরের তুলনায় প্রায় চল্লিশ শতাংশ কমেছে জেলায় পথ দুর্ঘটনার হার বলে জানান জেলা পুলিশসুপার মুকেশ কুমার।

No comments:

Post a Comment

Post Top Ad