শিলিগুড়িতে তৃনমুলের উদ্যোগে শুরু হল দিদিকে বলো কর্মসূচীর ঢালাও প্রচার - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, July 30, 2019

শিলিগুড়িতে তৃনমুলের উদ্যোগে শুরু হল দিদিকে বলো কর্মসূচীর ঢালাও প্রচার

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি,৩০জুলাইঃ-সারা রাজ্যের পাশাপাশি দার্জিলিং জেলার শিলিগুড়িতে তৃনমুলের উদ্যোগে শুরু হল দিদিকে বলো কর্মসূচীর ঢালাও প্রচার । এই কর্মসূচীর প্রচারে আজ থেকে রীতিমত কোমর বেঁধে নেমে পড়লেন জেলার তৃনমুল নেতারা । শিলিগুড়িতে প্রাথমিক ভাবে নিজের নিজের এলাকায় প্রচারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দলের বিধায়কদের । দিদিকে বলো কর্মসূচীর জন্য যে টেলিফোন নম্বর ও ওয়েব সাইট তৈরি করা হয়েছে তাঁর ঠিকানা যাতে প্রতিটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে তার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে । মোবাইল নম্বর ও ওয়েব সাইটের ঠিকানা ছাপানো মোবাইলের পিছনের স্টিকার , টি শার্ট ও ভিজিটিং কার্ডের মতো বিশেষ কার্ড ইতিমধ্যেই জেলায় এসে পৌঁছেছে । ইতিমধ্যে সেগুলির বিতরনের কাজও শুরু হয়ে গেছে । এর পাশপাশি মানুষের সঙ্গে জন সংযোগ বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের বাড়িতে রাত কাটানো ও গ্রামের মানুষের সুবিধা , অসুবিধার খোঁজ খবর নেওয়ার যে নির্দেশ দিয়েছেন তারও পরিকল্পনা হয়ে গেছে বলে শিলিগুড়ির দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে জানান দার্জিলিং জেলার তৃনমুলের জেলার সভাপতি তথা রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। গত লোকসভা নির্বাচনে রাজ্যের যে জেলাগুলিতে সবথেকে খারাপ ফল করেছিল তৃনমুল তার মধ্যে অন্যতম । যার অন্যতম কারন হিসাবে উঠে এসেছে সাধারন মানুষের সঙ্গে দলীয় নেতৃত্বের যোগাযোগের অভাব । দিদিকে বলো কর্মসূচী রূপায়িত হলে সেই জন সংযোগের অভাব অনেকটাই দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad