খরা ঘোষণার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল এসইউসিআইএর - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, July 30, 2019

খরা ঘোষণার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল এসইউসিআইএর

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া,৩০জুলাইঃ-পুরুলিয়া জেলাকে খরা ঘোষণার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করল এসইউসিআই। মঙ্গলবার, পুরুলিয়া স্টেশন চত্বরে জমায়েত হয়ে একটি মিছিল করে তারা। বিভিন্ন রাস্তা দিয়ে মিছিল অতিক্রম করে শেষ হয় জেলাশাসক কার্যালয়ের সামনে। সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন নেতা কর্মীরা। শিল্পহীন জেলা পুরুলিয়া। বৃষ্টির জলে এক ফসলি জমির আমন ধান চাষের উপর নির্ভর কৃষিজীবি মানুষ। প্রকৃতির খাম খেয়ালিপনায় বৃষ্টির অভাবে চাষ শুরুই হয় নি সেইভাবে। অবস্থা এবার ভাল নয়। এই পরিস্থিতি জানিয়ে জেলাশাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি দেয় তারা। স্মারকলিপিতে জেলাকে খরা ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

No comments:

Post a Comment

Post Top Ad