নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি, ৩১জুলাইঃ-বিনা যুদ্ধে নাহি ছাড়িব সূঁচাগ্র জমি এই কথা অক্ষরে অক্ষরে পালন করতে আসরে নেমেছে পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দল। একদিকে শাসকদল জন সংযোগ বাড়তে শুরু করছে দিদিকে বল।দিদিকে বল কে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধ পরিকর জেলার তৃনমূল নেতৃত্ব। অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি রাজ্য জুড়ে সদস্যতা অভিযান শুরু করছে। বুধবার শিলিগুড়িতে সদস্যতা অভিযানে যোগ দিতে আসেন রাজ্য বিজেপির সম্পাদক রাহুল সিনহা। সেন্চুরিয়ান গার্ডেন হলে প্রায় ৫০জনের হাতে সদস্যতা পদ হাতে তুলে দিয়ে রাহুল সিনহা বলেন সবার সাথে সবার বিকাশ সবার বিশ্বাসের সাথে কাজ করতে প্রচুর মানুষ এই সদস্যতা পদ গ্রহন করছেন।তৃনমূল সাংসদ শতাব্দী রাযের টাকা ফেরত প্রসঙ্গে তিনি বলেন এতদিন যারা বলে এসেছেন চিটফান্ড থেকে টাকা নেয়নি তারা হঠাৎ টাকা ফেরতের কথা বলছে তার মানে বুঝে নিতে হবে তাদের বিপদ সম্মুখে তিনি বলেন এবার অনেকেই জেলে বসে পূজো জেল খানায় বসে দেখবেন। দিদি কে বল ওয়েব সাইড হ্যাক প্রসঙ্গে তিনি বলেন যাদের একটা জনসংযোগ নিয়ে কার্যক্রম এক ঘন্টা চালানোর ক্ষমতা নেই তার কিভাবে রাজ্য চালবে। সুতরাং তাদের রাজ্য চালানোর যোগ্যতা কতটা রয়েছে তা রাজ্যের মানুষ বুঝে নিয়েছে।তিন তালাক প্রসঙ্গে তিনি বলেন কংগ্রেস ও তৃনমূল কংগ্রেস এই বিল আটকানোর অনেক চেষ্টা করেছিল কিন্তুু প্রধানমন্ত্রী মুসলিম মহিলাদের অন্ধকার থেকে আলোর দিশা দেখিয়েছেন।
Wednesday, July 31, 2019
তৃনমূলের অনেক নেতা এবার জেলে বসে পূজো দেখবেন বললেন রাহুল
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment