২৪ঘন্টায় দেড় লক্ষ মানুষ যোগাযোগ করেছে, কি ভাবে মুখ থুবরে পড়ল জানা নেই - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, July 31, 2019

২৪ঘন্টায় দেড় লক্ষ মানুষ যোগাযোগ করেছে, কি ভাবে মুখ থুবরে পড়ল জানা নেই

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি,৩১জুলাইঃ-শিলিগুড়িতে সদস্যতা অভিযানে অংশগ্রহন করতে এসে রাহুল সিনহা দিদি কে বলো ওয়েব সাইড হ্যাক করার ঘটনাকে কটাক্ষ করে বলেন যে সরকার একটি ওয়েব সাইড চালাতে পারেনা সে সরকার কি ভাবে চালাবে শুরুতেই এই ওয়েব সাইড মুখ থুবরে পড়েছে। রাহুল সিনহার বক্তব্যের এই কটাক্ষের জবাব দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। নিজের বিধান সভা ক্ষেত্রে দিদি কে বলো প্রচার অভিযানে গিয়ে তিনি বলেন যে ওয়েব সাইটটি চালু হওয়ার পর প্রায় একলক্ষ মানুষ কথা বলেছে এবং পঞ্চাশ হাজার মানুষ রেজিস্ট্রার করিয়েছে। মেশিনের একটা ধারন ক্ষমতা রয়েছে। যাতে আরো মানুষ কথা বলতে পারে সে জন্য ব্যাবস্থা নেওয়া হচ্ছে। যদি এত মানুষ যোগাযোগ করে থাকে তবে কি ভাবে মুখ থুবরে পড়ল তবে বিজেপি একটি রাজনৈতিক দল তাদের এর থেকে বেশী কিছু বলার নেই। তিনি বলেন দিদি কে বলো নিয়ে যে রকম নির্দেশ আসবে তা পালন করা হবে। আর তা ছাড়া আমার বিধান সভা ক্ষেত্র অনেকটাই বড় সেবক থেকে ফুলবাড়ী বাংলাদেশ বর্ডার পর্যন্ত আমি সব সময় মানুষের পাশে থাকতে ভালোবাসি এই সূযোগে আর ঘনিষ্ট হতে পারবো মানুষের সাথে। দিদি কে বলো নিয়ে যাদের যে রকম নির্দেশ আসবে তারা সেই ভাবে কাজ করবে আমি আমার বিধানসভা ক্ষেত্রে আমার মত জনসংযোগ রক্ষা করবো যা আমি সারা বছর ধরে করি।

No comments:

Post a Comment

Post Top Ad