সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, July 30, 2019

সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি,উত্তরদিনাজপুর, ৩০জুলাইঃ-সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার চৈনগর গ্রামপঞ্চায়েতের সন্তরা গ্রামে। মৃতা গৃহবধূর নাম জয়া বর্মন । মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হেমাতাবাদের সন্তরা গ্রামের বাসিন্দা গৃহবধূ জয়া বর্মন রান্নার জন্য বাড়িতে থাকা জ্বালানি খড়ি নিতে গেলে খড়ির বোঝার ভেতরে লুকিয়ে থাকা বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। সাপের কামড়ে চিৎকার করতে থাকেন তিনি। ছুটে,আসেন তার স্বামীসহ প্রতিবেশীরা। বাড়ি থেকে হেমতাবাদ ব্লক স্বাস্থ্য কেন্দ্রটি অনেক দূরে হওয়ায় নিয়ে যেতে কিছুটা সময় লেগে যায়। হেমতাবাদ ব্লক হাসপাতালের পৌঁছানোর পরই মৃত্যর কোলে ঢোলে পড়েন জয়া দেবী। এই ঘটনায় সন্তরা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

No comments:

Post a Comment

Post Top Ad