প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এবার থাকছে সিএইচও - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, July 30, 2019

প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এবার থাকছে সিএইচও

নিজস্ব প্রতিনিধি,উত্তরদিনাজপুর,৩০জুলাইঃ-জেলার প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এবার থেকে উপ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে থাকছে কমিউনিটি হেলথ অফিসার ( সিএইচও) । উত্তর দিনাজপুর জেলার ৬০ জন অভিজ্ঞ নার্সকে ছ'মাসের বিশেষ প্রশিক্ষন দিয়ে তাদের কমিউনিটি হেলথ অফিসার পদে উপ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বহাল করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার থেকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হল এই ৬০ জন নার্সের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা থিওরিটিক্যাল ও প্রাকটিকাল সহ ছয় মাসের বিশেষ প্রশিক্ষন। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, হাইপ্রেসার, ব্লাডসুগার, ক্যানসারের মতো রোগ দিন দিন বেড়ে চলেছে। এধরনের রোগ প্রত্যন্ত এলাকায় দেখা দিলে তার চিকিৎসা পরিষেবা দিতে সমস্যা হয়। ২০ থেকে ৩০ কিলোমিটার দূরে থাকা ব্লক স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারেননা রোগীরা। গ্রামের প্রত্যন্ত এলাকায় এইসব রোগীদের সুচিকিৎসার জন্য রাজ্য সরকারের নবতম উদ্যোগ উপ স্বাস্থ্যকেন্দ্রে সর্বক্ষনের কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করা। ফলে এতদিন পর্যন্ত উপ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে শুধুমাত্র গর্ভবতী মা ও শিশুদের টীকাকরন সহ ডেঙ্গু ম্যালেরিয়া দহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে কিনা সেটুকুই নজরদারি চালানো হত। এখন থেকে উপ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগের পর তা একটি মিনি স্বাস্থ্যকেন্দ্র হিসেবেই গড়ে উঠবে। প্রত্যন্ত অঞ্চলের সব ধরনের রোগীরাই এই প্রশিক্ষিত কমিউনিটি হেলথ অফিসারদের কাছে বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পাবেন। আগামী ছ' মাস পর থেকে উত্তর দিনাজপুর জেলার উপ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই পরিষেবা চালু হয়ে যাবে। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার থেকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন অভিজ্ঞ নার্সদের শুরু হয়ে গেল ছ'মাসের বিশেষ প্রশিক্ষন। প্রশিক্ষন শেষে এরাই কমিউনিটি হেলথ অফিসার হিসেবে উপ,স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মানুষের চিকিৎসা পরিষেবা দিতে কাজে যোগদান করবেন। প্রশিক্ষিত এই কমিউনিটি হেলথ অফিসারেরা রাজ্য সরকারের সরবরাহ করা ১৩৩ টি ওষুধ রোগীদের রোগ নির্নয় করে দিতে পারবেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলায় ৩৪৪ টি উপ স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। পর্যায়ক্রমে সেগুলির পরিকাঠামো উন্নয়ন করে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করে প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হব।

No comments:

Post a Comment

Post Top Ad