তৃণমূলকে ফের ধাক্কা দিল বিজেপি সাংসদ নিশিথ প্রামাণিক - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, July 27, 2019

তৃণমূলকে ফের ধাক্কা দিল বিজেপি সাংসদ নিশিথ প্রামাণিক


ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতলে সাংসদ হয়ে প্রথম কাজটি হবে কোচবিহারের বিমান পরিষেবা চালু করা। আর প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে জোর কদমে নেমে পড়ল কোচবিহারের বিজেপি সাংসদ নিশিত প্রামানিক। আজ দুদিনের জন্য পরীক্ষামূলক ভাবে কোচবিহার বিমানবন্দরে অবতরণ করলো ৯ আসন সংখ্যার একটি ছোট বিমান। দমকলের জল দিয়ে স্বাগত জানানো হয় বিমানটিকে।প্রথম দিনের পরিক্ষা মুলক বিমানে অবতরণ করেন কোচবিহারের সাংসদ নিশিত প্রামানিক। তিনি জানান, রাজ্য সরকার ভর্তুকি দিয়ে অনেকবার কোচবিহার কলকাতা বিমান চালানোর পরিকল্পনা নিয়েছিল। কিন্তু সেটা বাস্তবায়িত হয়ে ওঠেনি।ভোটের প্রচার এর জন্য শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে গেছে। সবচেয়ে বেশি ১১ দিন এই পরিষেবা চলেছিল। প্রথম লোকসভা অধিবেশন এ কোচবিহারের সাংসদ নিশিত প্রামানিক কোচবিহারের বিমান চালুর দাবি তোলেন। দিল্লি থেকে ফিরেই তিনি বিমানবন্দরের পরিদর্শনে যান। বিমানবন্দর পরিদর্শনের ঠিক সাত দিনের মধ্যেই পরীক্ষামূলক ভাবে বিমান অবতরণ করলো কোচবিহার বিমানবন্দরে। সংসদ আরো জানান, আই আই সেল কোম্পানির এ বিমানটি বাগডোগরা কোচবিহার গোহাটি রুটে বিমান চালাতে রাজি হয়েছেন। দুদিন পরীক্ষামূলক অবতরণের পর তৃতীয় দিন থেকে যাত্রী সাধারণের জন্য চলবে এই বিমানটি। আগামী দিনে যাত্রীদের চাহিদা অনুযায়ী কোচবিহার কলকাতা বিমান পরিষেবা চালু করা হবে এবং বেশি আসনের বিমান জানানো হবে। বিমান চালুর খবর পেয়ে খুশি কোচবিহারবাসী

No comments:

Post a Comment

Post Top Ad