কাটমানির নজর ঘোরাতে ব্লাকমানি কর্মসূচি তৃণমূলের - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, July 27, 2019

কাটমানির নজর ঘোরাতে ব্লাকমানি কর্মসূচি তৃণমূলের


গত ২১ জুলাই কলকাতার শহীদ মঞ্চ থেকে রাজ্যের মূখ্যমন্ত্রী তথা তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের কালো টাকা ফেরত,উজালা গ্যাস জোজনার দূর্নিতি সহ একাধিক ইসু নিয়ে ২৬,২৭,২৮ জুলাই তিন দিন ব্যাপী রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন। সেই মতাবেক সারা রাজ্য জুড়ে কালো টাকা ফেরতের দাবিতে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছে। শনিবার বিকালে তৃনমূল নেত্রীর ঘোষনা অনুসারে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শহর ও ব্লক তৃনমূল নেতৃত্ব প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিন বিকালে নীমতলা শহর তৃনমূল দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল রায়গঞ্জ-বালুরঘাট রাজ পথ হয়ে শহর পরিক্রমা করে এসে পূনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে পা মেলায় শহর তৃনমূল সভাপতি তথা পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল, উপ পুরপ্রধান বসন্ত রায়, ব্লক তৃনমূল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য দধীমোহন দেবসর্মা,পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,সহকারি সভাপতি তপন দেবসিংহ,রাজ্য সম্পাদক তথা জেলা পরিষদের কো মেন্টর অসীম ঘোষ সহ হাজার দুয়েক মহিলা ও পুরুষ তৃনমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। এদিনের মিছিলে অবিলম্বে কাটমানির কালো টাকা নরেন্দ্র মোদির সরকারকে ফেরত দিতে হবে এই রূপ শ্লোগান দিতে দেখাযায় মিছিলে উপস্থিত কর্মী সমর্থকদের।

No comments:

Post a Comment

Post Top Ad