রাজ্য দফতরে তাণ্ডবে মাতলো তৃণমূল সংগঠন। সব্যসাচী দত্তের নেতৃত্বে ভাঙচুর বিদ্যুৎ ভবনে। সরকারি দফতরের ভিতরে বিক্ষোভকারীদের আন্দোলনের দর্শক বিধাননগর পুলিশ। আজ আই এন টি টি ইউ সির বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠলো সল্টলেকের বিদ্যুৎ ভবন। বিক্ষোভ কর্মসূচিতে যোগদান দেয় রাজ্য বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের সভাপতি তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। এর পরেই বিক্ষোভ মঞ্চ ছেড়ে বিদ্যুৎ ভবনের ভিতরে ঢুকতে যান আন্দোলনকারীরা। পুলিশ বাধা দিলে পুলিশের ব্যারিকেড ভেঙে সব্যসাচী দত্তের নেতৃত্বে ভিতরে প্রবেশ করেন আন্দোলনকারীরা। ভাঙচুর চালানো হয় বিদ্যুৎ ভবনের ভিতরের গেটে। এর পরেই বিদ্যুৎ ভবনের ভিতরে ঢুকে মাটিতে বসে বিক্ষোভ দেখান তারা। সরকারি দফতরে মিছিল প্রবেশ করলেও নির্বিকার ভূমিকা লক্ষ করা যায় বিধাননগর পুলিশের। পর্যাপ্ত পুলিশ থাকলেও দর্শক হিসাবেই দেখা যায় তাদের।
Friday, July 5, 2019
সব্যসাচী দত্তের নেতৃত্বে ভাঙচুর বিদ্যুৎ ভবনে

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment