হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার পোষ্টার - ব্রেকিং বাংলা

Breaking

Friday, July 5, 2019

হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার পোষ্টার


কাটমানি আঁচ হাওড়া শহরে। হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। পোস্টারে নাম রয়েছে হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র ঘনিষ্ট দুই ঠিকাদারের নাম। সরকারি বিভিন্ন প্রকল্পের নামে টাকা নেওয়ার অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পোস্টারে নাম থাকা তিন মেয়র পারিষদ। তাদের দাবি “বিজেপি তাঁদের ভাবমুর্তি নষ্ট করার জন্যই রাতের অন্ধকারে এই কাজ করছে”। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা প্রমানের দাবি জানিয়েছেন তাঁরা। তা প্রমান করতে না পারলে আইনী পদক্ষেপের হুঁসিয়ারি দিয়েছেন তাঁরা। পালটা বিজেপির তরফ থেকে জানান হয়েছে, এই পোস্টার তাঁরা মারেননি। এমনকি এই নোংরা রাজজীতির সঙ্গে যুক্ত নয়। পরো বিষয়টি তৃণমোলের গোষ্ঠীদ্বন্দ। এটা সাধারণ পুরবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ। সাতদিন আগেই হাওড়া থানার সামনে হাওড়া জেলা পরিষদের দপ্তরের কাছে এইধরনের বেশ কয়েকটি পোস্টার দেখা যায়। সেই পোস্টারগুলিতে নাম জড়ায় প্রাক্তন মেয়র পারিষদ গৌতম চৌধুরী ও শ্যামল মিত্রের। একই সঙ্গে নাম জড়ায় মেয়র ঘনিষ্ট দুই ঠিকাদারেরও। একই রখমভাবে গতকাল রাতে হাওড়া দাসনগরে দেখা যায় এমনই পোস্টার। সেখানে নাম জড়ায় শ্যামল মিতে ও বিভাস হাজরার। শহরে পার্ক তৈরির নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে বিভাস হাজরার নামে। বৃহস্পতিবার সকালে একইধরনের পোস্টারে পোস্টারে ছয়লাপ হয়ে যায় ব্যাঁটরা থানার হাওড়া পুরসভার ২৪ নং ওয়ার্ডের বৃন্দাবন মল্লিক লেনে। তোলাবাজি ও কাটমানি চেয়ে পোস্টার ও লাগান হয়েছে ফ্লেক্সও। তবে এই পোস্টা এবং ফ্লেক্সে কাউকেই সরাসরি অভিযুক্ত করা হয়নি। এই ফ্লেক্স ঘিরেই উঠেছে রাজনৈতিক তরজা। তবে সরাসরি অভিযোগ জমা না পড়ায় তদন্ত শুরু করেনি পুলিশ। তবে পরিস্থিতির ওপর নজর রাখছে তাঁরা।

No comments:

Post a Comment

Post Top Ad