এবার বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে আক্রান্ত হলেন বিজেপির এক পুরানো কর্মী - ব্রেকিং বাংলা

Breaking

Monday, July 15, 2019

এবার বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে আক্রান্ত হলেন বিজেপির এক পুরানো কর্মী


এবার বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে আক্রান্ত হলেন বিজেপির এক পুরানো কর্মী। ঘটনার জেরে আরামবাগের পুড়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আক্রান্ত ঐ বিজেপি কর্মীকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরেই এলাকায় হাজির হয় আরামবাগ থানার পুলিশ। পরিস্থিতি শান্ত করে।  আহত এই বিজেপি কর্মী কে হাসপাতালে নিয়ে আসে।জানাগেছে,আহত ঐ  বিজেপি কর্মীর নাম সমীর প্রামানিক। বাড়ি  পুড়া গ্রামে।। আহত বিজেপির এই কর্মী সমীর প্রামানিক জানান,শনিবার সন্ধ্যায় আমি পুরানো কয়েক জন কর্মীকে নিয়ে এলাকায় একটি মিছিল করেছিলাম। মিছিল শান্তিপূরণ ভাবেই হয়েছে।কেউ কোন আপত্তি করেনি। সব মিটে যাওয়ার পরে যখন রাতে বাড়ি ফিরছিলাম তখন এই এলাকার এক সময়ের সিপিএমের হার্মাদ আব্দুল আজিজ ওরফে বুলু এখন নিজেকে বিজেপি নেতা জাহির করে তার দল বল নিয়ে এসে আমার ওপর চড়াও হয়।মারধর করে। আমার একটাই প্রশ্ন আমাদের জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষের কাছে যে কি করে এই সিপিএমের হার্মাদরা আমাদের বিজেপির দলে ঠাঁই পায়। বিজেপির তকমা নিয়ে এলাকায় গুন্ডা বাজি করবে, সন্ত্রাস চালাবে তা হতে দেব না।কিসের বিনিময়ে বিমান দা এদের দলে নিয়েছে তা আমরা জানতে চাই। ওরা যদি দলে থাকে তাহলে আমরা মমতার হাত ধরব। তৃণমূল করব। দেখি ওরা কি করে। আমরা বহু দিন থেকে বিজেপি পার্টি টা করছি।আর ওরা বিজেপির নাম নিয়ে সন্ত্রাস করছে। আমরা তা মেনে নেব না। যদিও বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন,আমি বিষয় টি খোঁজ নিয়ে দেখছি।কেউ যদি এই ভাবে দলের বদনাম করতে চায় তাহলে তার পরিণাম ভয়ংকর হবে। আমি অবশ্যই ব্যবস্থা নেব। আর সমীর আমার কেন নাম নিল তা বুঝতে পারছি না । আমি অবশ্যই ব্যবস্থা নেব এবং তা অবিলম্বেই।

No comments:

Post a Comment

Post Top Ad