সীমান্তে বিএসএফের গুলিতে মৃত গ্রামবাসী - ব্রেকিং বাংলা

Breaking

Monday, July 15, 2019

সীমান্তে বিএসএফের গুলিতে মৃত গ্রামবাসী


সীমান্তে বিএসএফের গুলিতে মৃত গ্রামবাসী এলাকায় উত্তেজনা। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত ও বাংলাদেশ তারালী সীমান্তের ঘটনা। রবিবার ভোররাতে বছর 26এর যুবক মোস্তাফা গাজী চাষ করার জন্য মাঠে যাচ্ছিল। সেই সময় পাচারকারী সন্দেহে 179 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী গুলি চালালে তার বুকে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্বরূপ নগর সারাফুল গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করলে রবিবার বিকেল চারটে নাগাদ মৃত্যু হয়। মোস্তাফার এই ঘটনা গ্রামের পৌঁছাতে পরিবার ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ দেখায়। বিএসএফ সুত্রে জানা গিয়েছে ,মোস্তফা পাচারের সঙ্গে যুক্ত। কিন্তু পরিবারের দাবি সকালবেলা মোস্তফা মাঠে চাষ করতে যাচ্ছিল। সেই সময় সম্পূর্ণ অন্যায় ভাবে সীমান্তরক্ষী বাহিনী গুলি করে মেরে দিয়েছে। মোস্তফার স্ত্রী আজিরা বিবি ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। মোস্তফার মৃত্যু নিয়ে সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ প্রশাসনের মধ্যে চাপানউতর শুরু হয়েছে। ইতিমধ্যে উত্তর 24 পরগনা বনগাঁ ও বসিরহাট সীমান্তে 144 ধারা জারি করা হয়েছে। মোস্তাফার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে পুলিশের কাছে একটা লিখিত অভিযোগ দায়ের করছে মৃত মোস্তফার পরিবার ।কি কারণে গুলি চালিয়েছে বিএসএফ এর পিছনে অন্য কিছু কারণ আছে কিনা। সত্যি পাচারকারী কিনা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad