কচুরিপানার দাপটে থমকে গেছে নদী। বন্ধ হয়ে গেছে খেয়া পারাপার - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, July 28, 2019

কচুরিপানার দাপটে থমকে গেছে নদী। বন্ধ হয়ে গেছে খেয়া পারাপার

নিজস্ব প্রতিনিধি,নদীয়া,২৮জুলাইঃ-একদিকে যখন উত্তরবঙ্গ জলমগ্ন। বন্যার জলে ভেসে যাচ্ছে ঘরবাড়ি গাছপালা। বন্যার দাপটে অধিকাংশ মানুষের জীবনযাত্রায় ভরসা এখন নৌকা। ঠিক তখনই উল্টো ছবি নদীয়া জলঙ্গি নদী তে। একদিকে যখন উত্তরবঙ্গ জলমগ্ন। বন্যার জলে ভেসে যাচ্ছে ঘরবাড়ি গাছপালা। বন্যার দাপটে অধিকাংশ মানুষের জীবনযাত্রায় ভরসা এখন নৌকা। ঠিক তখনই উল্টো ছবি নদীয়া জলঙ্গি নদী তে। জলঙ্গি নদী তে কচুরিপানার দাপটে থমকে গেছে নৌকা। বন্ধ হয়ে গেছে খেয়া পারাপার। কেউ কেউ দায়ী করছেন মাটির মাফিয়াদের দৌরথে নদীর গতি পথ পরিবর্তন করে দেওয়ার কারণেই এই বিপত্তি। ফলে প্রতিদিন নিত্যযাত্রী থেকে স্কুল ছাত্র ছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে নদীর উপর থাকা কচুরিপানার উপর দিয়ে হেঁটে পারাপার করছেন তারা।যে কোন মুহূর্তেই ঘটতে পারে দুর্ঘটনা এই আশঙ্কাতেই আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। কিভাবে রক্ষা পাবে মানুষ?কবে ফিরবে আবার স্বাভাবিক ছন্দের তার এখন স্পষ্ট বার্তা নেই প্রশাসনের পক্ষ থেকে। তবে জনপ্রতিনিধিরা চান আবারো সুস্থ স্বাভাবিক ছন্দে ফিরে আসুক এই বড় আন্দুলিয়া গ্রামের মানুষ জীবনযাত্রা।

No comments:

Post a Comment

Post Top Ad