শিবের বাহন নন্দী খাচ্ছে দুধ, অদ্ভুত দৃশ্যকে ঘিরে শোরগোল - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, July 31, 2019

শিবের বাহন নন্দী খাচ্ছে দুধ, অদ্ভুত দৃশ্যকে ঘিরে শোরগোল

নিজস্ব প্রতিনিধি, মালদা,৩১জুলাইঃ- শিবের বাহন নন্দী খাচ্ছে দুধ।  এমনই অদ্ভুত দৃশ্যকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বৈষ্ণবনগর থানার শোভাপুর -পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের লালপুর গ্রামে।  গঙ্গা নদী সংলগ্ন ওই গ্রামের শিব মন্দিরে বুধবার সকাল থেকে উপচে পড়েছে ভক্তদের ভিড়।  কারোর হাতে দুধের বাটি,  আবার কেউ ঘটিতে করে গঙ্গাজল আর দুধ নিয়ে ছুটছেন লালপুর এলাকার শিব মন্দিরে।  শিবের বাহন নন্দীকে দুধ খাওয়াতেই হুমড়ি খেয়ে পড়েছেন কয়েকশো ভক্তেরা। কিশোর থেকে বৃদ্ধ এমনকি বাড়ির মহিলারা ও এসে ভিড় করেন ওই শিব মন্দিরে।  রীতিমতো ঢাক,  কাঁসর,  ঘন্টা বাজিয়ে শুরু হয়ে যায় মহাদেবের পুজো। মানুষের ভিড়ে ঠেলাঠেলি সামলাতে ছুটে আসতে হয় বৈষ্ণবনগর থানার পুলিশকে । সকাল থেকেই ভক্তদের লম্বা লাইন।  অসংখ্য ভক্তদের একবারের জন্য মহাদেবের বাহন নন্দীকে দুধ খাওয়াতেই অধীর আগ্রহে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।  যদিও এই বিষয়টি নিয়ে ব্লক প্রশাসন ও পঞ্চায়েত কর্তারা কোন মন্তব্য করতে করেন নি।  তবে জেলা বিজ্ঞান মঞ্চের একাংশ কর্তাদের দাবি , আবহাওয়া জনিত কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে। পাথরের মূর্তিতে নানান বিক্রিয়া মাধ্যমে তরল জাতীয় দ্রব্যের শোষন শক্তি অনেক সময় বেড়ে যায়। এনিয়ে অযথা হইচই না হওয়াটাই উচিত। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য,  লালপুর গ্রামেরই কিছু মানুষ দেওঘর গিয়েছিলেন শ্রাবণ মাসের শিব লিঙ্গে জল ঢালতে। বুধবার সকালে সেখান থেকে ফিরে আসার পর কয়েকজন তীর্থযাত্রীরা এলাকার শিব মন্দিরে দুধ ঢালতে জান । সেই সময় তাদের আশ্চর্য এই ঘটনাটি নজরে পড়ে। ওই গ্রামের বাসিন্দা মহাদেব চৌধুরী, সহদেব চৌধুরী,  কাজল মন্ডলদের বক্তব্য সকালে ঘটিতে করে গঙ্গাজল আর দুধ শিব ঠাকুরের মন্দিরে নিয়ে গিয়েছিলাম । শিবলিঙ্গে জল ঢালার পাশাপাশি নন্দীর মূর্তিতে দুধ আর জল গঙ্গা জল ঢালতেই সব শুষে নেয়।  তাতে আশ্চর্য হয়ে যায় । এরপর চামচ সংগ্রহ করে নন্দীর মূর্তিতে মুখে দুধ দিতেই নিমিষের মধ্যে তা খেয়ে ফেলছে । এরকম ঘটনা এলাকায় কখনোই ঘটে নি । বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। শয়ে শয়ে গ্রামবাসীদের দুধ , গঙ্গাজল শিবের বাহন নন্দীকে দেওয়ার জন্য হিড়িক পড়ে যায়।  জেলা বিজ্ঞান মঞ্চের সহ-সভাপতি কে.পি. সিং জানিয়েছেন,  কয়েক বছর আগেও ঠিক একইভাবে গণেশ ঠাকুরের দুধ খাওয়ার ঘটনা ঘটেছিল । তার পেছনে বিজ্ঞানসম্মত কোনো কারণ ছিল।  ঠিক একই ভাবে এদিন শিবের বাহন নন্দীকে দুধ খাওয়ার বিষয়টি জানতে পেরেছি। অবশ্যই বিজ্ঞানসম্মত কোনও কারণ রয়েছে। তা আমরা খোঁজ নিয়ে দেখব।  বৈষ্ণবনগর গরনার পুলিশ জানিয়েছে,  ওই গ্রামের শিব মন্দিরে মানুষের ভিড় উপচে পড়েছে। প্রত্যেকেই দুধ গঙ্গাজল নিয়ে এসেছেন। তবে এই পরিস্থিতিতে যাতে মন্দির সংলগ্ন এলাকায় কোনও বিশৃঙ্খলা না ঘটে সেদিকে নজর রাখা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad