পুলিশের গাড়ীতে সোনা বেঁচতে এসে পুলিশের জালে ১২জন দুস্কৃতি - ব্রেকিং বাংলা

Breaking

Monday, July 29, 2019

পুলিশের গাড়ীতে সোনা বেঁচতে এসে পুলিশের জালে ১২জন দুস্কৃতি

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম বর্ধমান,২৯জুলাইঃ-পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার পুলিশ অভিযান চালিয়ে সোনাচক্রের একটি দলকে গ্রেফতার করল রবিবার রাতে। কাঁকসা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুটি চার চাকা গাড়ি সহ ১২ জনকে গ্রেপ্তার করে। বসিরহাট শেওড়াফুলি ও পূর্বস্থলী থেকে একটি দল দুর্গাপুরে এক ব্যক্তির কাছে সোনা সোনা বিক্রির উদ্দেশ্যে আসছিল। পুলিশ জাতীয় সড়ক থেকে দলটিকে গ্রেফতার করে ও তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে প্রায় ৫কিলো মত সোনা। গাড়ীটি থেকে পুলিশের হেলমেট, পুলিশের লাঠি তার সাথে গাড়িটিতে পুলিশ লেখা স্টিকার লাগানো ছিল। পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে এই দলটি সোনার প্রলোভন দেখিয়ে আসল সোনার বদলে নকল সোনা দিয়ে টাকা হাতিয়ে চম্পট দিত। ধৃত ১২জনকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad