প্রিয়াঙ্কা চোপড়ার পেট নিয়ে অদ্ভুত চর্চা - ব্রেকিং বাংলা

Breaking

Monday, July 29, 2019

প্রিয়াঙ্কা চোপড়ার পেট নিয়ে অদ্ভুত চর্চা


বেশ জাঁকজমকের মাধ্যমেই বিয়ে হয়েছে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার। বিয়ের পরেই সবাই আশা করে থাকেন পরিবারে একটি ফুট ফুটে সন্তান আসবে। গত ডিসেম্বর মাসেই প্রিয়াঙ্কা চোপড়ার প্রেগন্যান্সি নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। মায়ের সঙ্গে হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল বলিউডের দেশি গার্লকে। পরে মধু চোপড়া বিষয়টির ব্যাখ্যা দিয়েছিলেন। পরে জানা গেছে প্রিয়াঙ্কা গর্ভবতী নন।
সম্প্রতি প্রিয়াঙ্কাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন জনপ্রিয় এক জ্যোতিষী। আগামী ২৪ মাসের মধ্যেই নাকি মা হচ্ছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার বিয়ের বিষয়েও তার প্রেডিকশন একদম সঠিক ছিল।

নিউমোরলজিস্ট বা জ্যোতিষী সঞ্জয় বি জানিয়েছেন, প্রিয়াঙ্কার জন্য শুভ সংখ্যা ৯। প্রিয়াঙ্কার জন্মদিন ১৮ জুলাই ১৯৮২। জন্ম তারিখ ৮+১ অর্থাৎ ৯, যেই বছরে জন্মেছেন সেই বছরেও ৯ সংখ্যাটি রয়েছে। প্রিয়াঙ্কার বয়স ৩৬ বছরের বেশি অর্থাৎ ৩+৬ অর্থাৎ ৯ হচ্ছে।

যখন প্রিয়াঙ্কা মিস ওয়াল্ড হয়েছিলেন তখন তার বয়স ছিল ১৮ বছর অর্থাৎ (১+৮= ৯)। ফ্যাশন ও দোস্তানা ছবির সময়ে তার বয়স ছিল ২৭ বছর (২+৭=৯)। তার বিয়ে হয়েছে ৩৬ বছর বয়সে (৩+৬=৯)। এই মতই অন্য অনেক সম্ভাবনাই এই মুহূর্তে প্রিয়াঙ্কার জীবনে রয়েছে। সেই দিক থেকে বিচার করে বলা যেতে পারে যে আগামী ২ বছরের মধ্যেই মা হওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার। অন্তত সংখ্যাতত্বের বিচার তাই বলছে।


source http://www.breakingbangla.com/2019/07/Priyanka-chopra-news.html

No comments:

Post a Comment

Post Top Ad