NRS এর রেশ কাটতে না কাটতে এবার হলদিয়া হাসপাতাল - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, June 19, 2019

NRS এর রেশ কাটতে না কাটতে এবার হলদিয়া হাসপাতাল

NRS এর রেশ কাটতে না কাটতে হলদিয়া হাসপাতাল এ উত্তেজনা ভাংচুর মারধর । সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার।পুলিশ জানিয়েছে, মৃতার নাম অঞ্জলি প্রামাণিক (৩২)।তাঁর বাড়ি সুতাহাটা থানার পূর্ব শ্রীকৃষ্ণপুর গ্রামে।স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, বুধবার সকালে অঞ্জলিদেবী তাঁর নিজের বাড়িতেই কাজ করছিলেন।সেইসময় তাঁকে একটি বিষধর সাপ কামড়ায় বলে অভিযোগ।এরপরে তার পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে।প্রায় ঘন্টা দুয়েক পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।কিন্তু মৃতার পরিবার-সহ পরিজনদের অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির জেরেই অঞ্জলি প্রামাণিকের মৃত্যু হয়েছে বলে দাবি জানিয়ে হাসপাতালে ভাঙচুর চালায়।ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশবাহিনি ও কমব্যাট ফোর্স।তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।কিন্তু বর্তমান পুরো হাসপাতাল চত্বরে চাপা উত্তেজনা ছড়িয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad