ছেলের কোপে মা বাবা - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, June 19, 2019

ছেলের কোপে মা বাবা

দোকান আত্মসাৎ করার জন্য বাবা-মা কে টাঙি দিয়ে কোপালো ছেলে।  বাজারের উপর একটি রয়েছে বাবার নামে। সেই দোকানটির ভাগ ভাইদের না দিয়ে  একাই আত্মসাৎ করার পরিকল্পনা করেছিল অজয় দাস। ছক কষেই বুধবার বিকালে প্রতিবেশী অসিত সরদার,গোবিন্দ সরদার কে সাথে নিয়ে লাঠী,বাঁশ,ধারালো টাঙি দিয়ে বাবা মা ভাইদের উপর আচমকা আক্রমণ করে কোপালো গুণধর ছেলে অজয় দাস। টাঙির কোপে গুরুতর জখম হয়েছেন নিতাই দাস,মুঙ্গলী দাস। বাবা মাকে ছোট ভাই টাঙি দিয়ে কোপাচ্ছে দেখে তাদের কে উদ্ধার করতে গেলে আনন্দ দাস কে বাঁশের লাঠী দিয়ে বেধড়ক মারধোর করা হয় বলে অভিযোগ। স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় আহতদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বুধবার বিকালে দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ী বাজারে।  স্থানীয় সুত্রে জানা গেছে গোলাবাড়ী গ্রামের নিতাই দাসের একটি মাটির হাঁড়ীকলসীর দোকান রয়েছে গোলাবাড়ী বাজারে। ছোট ছেলে অজয় দাস ও অজয়ের স্ত্রী রীতা দাস বাজারের দোকানটি তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। নিতাই বাবু ছোট ছেলের কথায় কান না দিয়ে তিনি তাঁর ছয় ছেলেমেয়ে কে সমান ভাগে ভাগ করে দিতে রাজী হলে, ছোট ছেলে অজয় তা মানতে রাজী হয়নি।  সেই কারণে  এদিন বিকালে দুই সঙ্গী কে নিয়ে বাবা মা কে টাঙি দিয়ে এলোপাথাড়ি ভাবে কোপাতে থাকে অজয়।মেজো ভাই আনন্দ বাবা মাকে মারধোরে হাত থেকে বাঁচাতে গেলে বাঁশ দিয়ে তাকে ও বেধড়ক মমারধোর করা হয়।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালে অজয় ও তার দুই সঙ্গী পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের বিছানায় শুয়ে নিতাই দাস তার ছেলে অজয় এবং বৌমা রীতা দাসের যাতে কঠোর শাস্তি হয় সেই আবেদন করেন। এবিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে নিতাই বাবুর পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad