রাজস্ব আদায়ে জালিয়াতি, প্রশ্ন করতেই মেজাজ হারালেন অনুব্রত। বীরভূমের সবকটি পাথর শিল্পাঞ্চল এলাকায় পাথর বোঝায় লরি থেকে জেলা ভুমি ও রাজস্ব দফতর রাজস্ব আদায় না করে সেই রাজস্ব আদায় করছে কিছু স্থানীয় বাসিন্দা। অভিযোগ সরকারি নির্ধারিত মূল্যের থেকে প্রায় ডবল পরিমাণ টাকার রাজস্ব আদায় করা হচ্ছে। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মেজাজ হারালেন তৃনমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "সাংবাদিকরা পয়সা পাচ্ছেন না তো, যান দরকার থাকলে টাকা চেয়ে নিন।" আজ বীরভূমের রামপুরহাট পাঁচমাথা এলাকায় একটি পথ সভা করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজ হারিয়ে ফেলেন অনুব্রত। এদিকে গতকাল সন্ধ্যে থেকে বীরভূমের রাজগ্রাম পাথর শিল্পাঞ্চল এলাকায় অবৈধভাবে রাজস্ব আদায়ের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন লরির মালিকেরা।
Friday, June 21, 2019
রাজস্ব আদায়ে জালিয়াতি, প্রশ্ন করতেই মেজাজ হারালেন অনুব্রত
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment