খোদ অনুব্রত মণ্ডলের শহরে কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল বিধায়কের কার্যালয় ঘেরাও। কাটমানি ফেরতের দাবিতে একের পর এক বিক্ষোভ, তৃণমূল নেতাদের ঘেরাও বীরভূমে। গতকাল ইলামবাজারের শ্রীরামপুরে কাটমানি ফেরতের দাবিতে ঘেরাও হল স্থানীয় তৃণমূল নেতারা। ঘটনার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই সাঁইথিয়ার ১০ নম্বর ওয়ার্ডের বিক্ষোভের মুখে পড়েন ওই এলাকার তৃণমূল যুব নেতা কৃষ্ণ গোপাল দাস। আর এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই খোদ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের শহরে দেখা গেল একই ছবি। আজ রাতে 'কাটমানি' ফেরতের দাবিতে এবার খোদ অনুব্রত মণ্ডল এই শহরে তৃণমূলের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বোলপুর পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার জন্য বিপুল পরিমাণে ২৫০০০ টাকা আত্মসাৎ করেছে তৃণমূল নেতৃত্ব। শুধু আবাস যোজনা প্রকল্পেই নয়, এমনকি শৌচাগার তৈরির জন্য দুই হাজার টাকা করে কাটমানি নিয়েছে তৃণমূল নেতৃত্ব। এই সকল অভিযোগ তুলে আজ রাত্রিতে গ্রামবাসীরা ওই এলাকার কাউন্সিলর কথা বিধায়ক নরেশ বাউরির তৃণমূল কার্যালয় ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারীদের দাবি, তাদের কাছ থেকে নেওয়া কাটমানির টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। কাটমানি নেওয়ার বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা সেই তৃণমূল নেতা রাজেশ শর্মা অবশ্য পুরো ঘটনাকে অস্বীকার করেছেন এবং জানিয়েছেন, "সব মিথ্যা অভিযোগ। এখানে কেউ টাকা দিয়েছে বলে আমার জানা নেই।" মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই জেলাজুড়ে দিকে দিকে চলছে কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল কার্যালয় ও নেতাদের ঘেরাও এবং বিক্ষোভ।
Friday, June 21, 2019
Home
Politics
West Bengal
খোদ অনুব্রত মণ্ডলের শহরে কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল বিধায়কের কার্যালয় ঘেরাও
খোদ অনুব্রত মণ্ডলের শহরে কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল বিধায়কের কার্যালয় ঘেরাও
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment