মানব পাচার রুখতে এবং মানব পাচারে বিভিন্ন ক্ষতিগ্রস্ত কে আইনী পরিসেবা প্রদানের উদ্দেশ্য জেলা আইনি পরিসেবা কেন্দ্র উদ্যোগে শক্তি বাহিনী নামে এক জাতীয় পর্যায়ের NGO র সহযোগীতায় একটি সেমিনারের আয়োজন করা হল। সেমিনার টি দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয়। এই সেমিনারে জেলা আইনি পরিসেবা কেন্দ্রের সম্পাদক সৌমেন্দ্রনাথ রায়, দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক প্রনব ঘোষ, শক্তি বাহিনীর প্রেসিডেন্ট রবিকান্ত, দক্ষিণ দিনাজপুর জেলার জেলা বিচারালয়ের পাবলিক প্রসিকিউটর সুভাষ চাকি, জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সুরজ দাস, দক্ষিণ দিনাজপুর জেলার জেলা বিচারালয়ের বিভিন্ন আইনজীবী সহ অন্যান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। এই সেমিনারে সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুরে কি ভাবে মানব পাচারের ঘটনা কমানো যায়। কিংবা এই মানব পাচারের ঘটনায় কিভাবে ক্ষতিগ্রস্থদের আইনী পরিসেবা দেওয়া যায়।এই সব ক্ষতিগ্রস্থরা যাতে সঠিক বিচার পান সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুরে মানব পাচার রুখতে এবং ক্ষতিগ্রস্থদের আইনী পরিসেবা দিতে জেলা আইনি পরিসেবা কেন্দ্রের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে জেলা বিচারালয়ের আইনজীবী তথা উপস্থিত ব্যাক্তিবর্গ।
Wednesday, June 26, 2019
পাচারে দাড়ি দিতে উদ্যোগ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment