রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরনায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ে জন্ম জয়ন্তি উপলক্ষ্যে অভিনব উদ্যোগ গ্রহন করলো তৃনমূল ছাত্র পরিষদ। বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর তৃনমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম দিন পালন করা হয়। তার জন্মদিন উপলক্ষ্যে শহরের ১৭ টি ওয়ার্ডে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর উদ্যোগ গ্রহন করা হয়। সকাল থেকেই গাছ লাগানোর কাজ শুরু হবার পড় কালিয়াগঞ্জ কলেজে গাছ লাগানোর মধ্য দিয়ে সমাপ্ত হয়। কালিয়াগঞ্জ কলেজে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্ধ্যোপাধ্যায়, শহর তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি রাজা ঘোষ, কলেজের অধ্যাপক, অধ্যাপিকা সহ কলেজের ছাত্র ছাত্রীরা। যেভাবে দিনের পর দিন উষ্মায়ন বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে গাছের প্রয়জন গুরুত্ব। সেই কারনে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তিতে তৃনমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজ সহ কালিয়াগঞ্জ শহর জুড়ে গাছ লাগানো হয় বলে জানান,তৃনমূল ছাত্র পরিষদের শহর সভাপতি রাজা ঘোষ।
Wednesday, June 26, 2019
Home
Politics
West Bengal
ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ে জন্ম জয়ন্তী পালনেও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা !
ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ে জন্ম জয়ন্তী পালনেও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment