ফের কাটমানি ফেরতের দাবিতে ঘেরাও তৃণমূল পঞ্চায়েত সদস্য। দিন কয়েক আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নজরুল মঞ্চে দলীয় কাউন্সিলরদের বৈঠকে কাউন্সিলর এবং কর্মীদের কাটমানি নেওয়া নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি সুর চড়িয়ে জানিয়ে ছিলেন, ‘কেউ যদি টাকা নিয়ে থাকে তবে তা ফেরত দিয়ে দিন, নাহলে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে।’ আর এরপর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় কাটমানি ফেরতের দাবিতে ঘেরাও ও অভিজ্ঞতার সম্মুখীন হতে থাকেন দলীয় কর্মীরা। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে ব্যাপক চাপের মুখে পড়েন দলের কর্মীরা। জায়গায় জায়গায় কাটমানি ফেরতের দাবিতে বচসা, বিক্ষোভ, তৃণমূল নেতারা ঘেরাও। কাটমানি ফেরতের দাবিতে গত দুদিন থেকে বীরভূমের বিভিন্ন এলাকাতেও চলছে বিক্ষোভ, তৃণমূল নেতা ঘেরাও। পরিস্থিতি এতটাই প্রতিকূল যে, আসরে নামতে হচ্ছে পৌরপতি থেকে শুরু করে বিধায়কদেরও। এহেন অবস্থায় দলীয় কর্মীদের নানান মন্তব্যে আরো চাপ বেড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তারপর রাজ্যের তরফ থেকে কাটমানির বিষয়ে অভিযোগের জন্য চালু করা হয় একটি টোল ফ্রি নাম্বারও। কিন্তু তাতেও বিক্ষোভ যে আটকানো সম্ভব হয়নি তা আবার দেখা গেল বীরভূমের সাঁইথিয়া এলাকায়। আজ নতুন করে বীরভূম সাঁইথিয়া ব্লকের ফুলুর অঞ্চলের করোলা নবগ্রামের গ্রামবাসীরা সেখানকার পঞ্চায়েত সদস্য ডালিম বাগদির বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে কাটমানি ফেরতের দাবিতে। তাদের দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যে সকল নেতৃত্বরা কাটমানি নিয়েছেন তাদের অবিলম্বে ফেরত দিতে হবে। আমাদের কাছ থেকে ২৫০০০ টাকা করে কাটমানি নিয়েছে, সেই টাকাটা অবিলম্বে ফেরত দিতে হবে। স্থানীয় বাসিন্দারা আজ বিক্ষোভের সময় পঞ্চায়েত সদস্য ডালিম বাগদি ছাড়াও এলাকার ব্লক সভাপতি সাবের আলীর বিরুদ্ধেও কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন। যদিও এই বিষয়ে যাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Saturday, June 22, 2019
ফের কাটমানি ফেরতের দাবিতে ঘেরাও তৃণমূল পঞ্চায়েত সদস্য
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment