নিরাপত্তার অভাবে মহাকুমা শাষককে ডেপুটেশন - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, June 22, 2019

নিরাপত্তার অভাবে মহাকুমা শাষককে ডেপুটেশন

বিজেপির বারো জন জনপ্রতিনিধি শনিবার বনগাঁ পৌরসভায় ঢুকলেন। নিরাপত্তার অভাবে মহাকুমা শাষককে ডেপুটেশান। নিজেদের নিরাপত্তা ও দ্রুত পৌর বোর্ড গঠনের দাবিতে এদিন বনগাঁর মহকুমা শাসক কাকলি মুখোপাধ্যায়ের কাছে ডেপুটেশন দিলেন তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বনগাঁ পৌরসভা 12 জন কাউন্সিলরসহ বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস, এদিন এই মর্মে মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা, মহকুমা শাসকের সাথে দেখা করার পর কাউন্সিলররা জানান তারা দল ত্যাগের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাছাড়াও দ্রুত পৌর বোর্ড গঠনের দাবিতে আবেদন জানিয়েছেন তারা, এ ব্যাপারে বিশ্বজিৎ বাবু জানান ২০০৩ সাল থেকে তার সরকারি নিরাপত্তা রক্ষী থাকলেও বর্তমানে একের পর অজ্ঞাত কারণে তার দুজন দেহরক্ষী তুলে নেওয়া হয়েছে, তিনি ও নিরাপত্তারার দাবীতে পৃথক একটি আবেদনপত্র জমা দিয়েছেন মহকুমা শাসকের কাছে, এদিন মহকুমা শাসকের সাথে দেখা করার পর কাউন্সিলররা সকলে মিলে বনগাঁ পুরসভায় আসেন, পৌর কর্মচারীদের সাথে হাত জোড় করে সৌহার্দ্য বিনিময় করেন, এরপর সোজা চলে যান পৌরপতি ঘরে পৌরপতি না থাকায় সেখানেই তারা বসে থাকেন, পুরসভার হিসাব পরীক্ষক, ক্যাশিয়ার সহ বিভিন্ন দপ্তরের কর্মীদের ডেকে নেন পুরসভার চেয়ারম্যানের ঘরে৷

No comments:

Post a Comment

Post Top Ad