আজকে সকালে বারাসাত পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দার এর বাড়ি ঘিরে কাটমানির টাকা ফেরৎ এর দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা | তাদের দাবি পৌরসভার ঘর ( প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ) দেওয়ার নাম করে সাধারণ মানুষের থেকে কারোর থেকে আট হাজার, কারো কাছ থেকে ছয় হাজার আবার কারো কাছ থেকে ছাব্বিশ হাজার টাকা এই ভাবে বিপুল পরিমান টাকা নেয় ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার | গত পরশুদিন থেকে ওই কাটমানির টাকা কিছু কিছু করে ফেরত দেয় মিলন সর্দার | এখনো প্রচুর কাটমানির টাকা ফেরত দেওয়া হয়নি, যারা সেই টাকা ফেরত পায়নি তারা মিলন সর্দারের বাড়ির সামনে টাকা ফেরৎ এর দাবিতে বিক্ষোভ দেখায় | এই অভিযোগ সরাসরি অস্বীকার করেন মিলন | কিন্ত স্থানীয় বাসিন্দাদের দাবি তাদের মধ্যে কয়েকজন টাকা ফেরত পেয়েছে সেটা তারা সংবাদ মাধ্যম এর সামনে বলেছেন |
Friday, June 28, 2019
কাটমানিতে ধুন্ধুমার বারাসতে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment