কাটমানি আর বিরোধী সমর্থকদের বঞ্চিত করায় তৈরি হচ্ছে তৃণমূল বিরোধী জনরোষ - ব্রেকিং বাংলা

Breaking

Monday, June 24, 2019

কাটমানি আর বিরোধী সমর্থকদের বঞ্চিত করায় তৈরি হচ্ছে তৃণমূল বিরোধী জনরোষ

কাটমানি আর বিরোধী সমর্থকদের বঞ্চিত করায় তৈরি হচ্ছে তৃণমূল বিরোধী জনরোষ। টোটো ইউনিয়নের তোলাবাজি নিয়ে তৃনমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে। পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দায়ের করল এক পক্ষ। কার্যত এতেই প্রমাণ সরকারী হোক বা বেসরকারী কাটমানি বা তোলা আদায় তৃণমূল কংগ্রেসের করাদের রাজনৈতিক ব্যবসা। মতিগঞ্জ টোটো ইউনিয়ানের পক্ষ থেকে পুলিশের কাছে করা অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন তাদের সাথে নানা রকম ভাবে অর্থনৈতিক ভাবে বঞ্চনা করা হচ্ছে। টোটোর বদলে ই-রিক্সা দেওয়ার নামে পনেরো হাজার টাকা নেওয়া হয় । অথচ কোনও রসিদ দেওয়া হয়নি এবং ইউনিয়ানের নামে রোজ চাঁদা তোলা হয় তার হিসাব, পাশাপাশি পুরোনো টোটো গাড়ি কেনা বেচার লক্ষ লক্ষ টাকার হিসেবের গড়মিল পেয়েছে তৃণমূলেরই একাংশ। আর তা নিয়ে সরব হয় তৃনমূলের ট্রেড ইউনিয়ানের সংগঠনের কিছু সদস্য। তাদের অভিযোগ টোটো ইউনিয়ানের সভাপতি প্রসেনজিৎ ঘোষ এবং সম্পাদক দীপঙ্কর ঘটক ও উত্তম দত্ত এবং ভোলানাথ দাস এরা কোটি কোটি টাকা ইউনিয়ানের তছরুপ করেছে। অন্যদিকে, বিজেপি করারটাই যেন অপরাধের সমতুল্য। আর সেকারণেই সরকারী প্রকল্পের মুরগির বাচ্চা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন গ্রামের গরীব মহিলারা । সরকারের এই কাজের প্রতিবাদে বনগাঁ বাগদা রোড অবরোধ করে বিজেপি কর্মীরা। বিগত কয়েকদিন ধরে বনগাঁ বিডিও অফিসে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মুরগির বাচ্চা প্রদান করা হয় সরকারের থেকে। বিজেপি করা মহিলাদের অভিযোগ বিজেপি করার অপরাধে ঘাটবাওড় পঞ্চায়েত এলাকার মহিলারা সোমবার মুরগির বাচ্চা আনতে গেলে তাদের বলা হয় বিজেপি করো তাই মুরগির বাচ্চা দেওয়া হবেনা। পাশাপাশি তৃনমূলের মহিলারা একাধিক বার মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছে বলে তাদের অভিযোগ। এ ঘটনার প্রতিবাদ করলে অশান্তি চরম আকার ধারন করে এবং তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। তৃনমূলের মেম্বার আকলিমা খাতুনের দিকে অভিযোগ তাদের। বাধ্য হয়ে বিডিও অফিসের সামনে বনগাঁ বাগদা রোডে রাস্তায় বসে মহিলারা অবরোধ করেন তারা। প্রায় ত্রিশ মিনিট অবরোধ চলে। পরবর্তীতে বনগাঁ থানার পুলিশ এসে আশ্বস্ত করে অবরোধ তুলে নেন তারা। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad