কাটমানি ইস্যুতে অশান্ত বীরভূমের মল্লারপুর - ব্রেকিং বাংলা

Breaking

Friday, June 28, 2019

কাটমানি ইস্যুতে অশান্ত বীরভূমের মল্লারপুর

কাটমানি ইস্যুতে অশান্ত বীরভূমের মল্লারপুর থানার কোর্ট গ্রামের পশ্চিম পাড়া। ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান নাসিমুদ্দীন শেখ বর্তমান সদস্য ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের। তার বিরুদ্ধে অভিযোগ ইন্দ্রাবাস যোজনার প্রায় ৫০ টিরও বেশি বাড়ির টাকা আত্মসাৎ করেছেন। দলেরই নেতা সানোয়ার শেখ ও জহিরউদ্দিন শেখের সাথে বচসা থেকে গ্রামে ব্যাপক বোমাবাজি। গ্রামের বাসিন্দা জাহান্নারা বিবি জানান, “নাসিমউদ্দিন ইন্দ্রাবাসের বাড়ির টাকা তুলে নিয়েছে। আমরা আমাদের বাড়ির টাকা ফেরত চাই।” এছাড়াও স্থানীয় গ্রামবাসীদের আরো অভিযোগ, জব কার্ড ব্যাঙ্কের বই এবং অন্যান্য সমস্ত জরুরী কাগজপত্র কব্জা করে রেখে আমাদের সমস্ত টাকা পয়সা হাতিয়ে নিয়েছে নাসিমউদ্দিন। এই সকল নানান অভিযোগ নিয়ে আজ গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য নাসিমউদ্দিন শেখের বাড়িতে বিক্ষোভ দেখাতে গেলে বিক্ষোভকারী এবং অভিযুক্ত দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয়। গ্রামে পড়তে থাকে মুড়ি-মুড়কির মতো বোমা। অভিযোগকারীদের মধ্যে থেকে শেখ সানোয়ার জানান, “দরিদ্র মানুষের বাড়ি, ১০০ দিনের কাজের টাকা লুটপাট করেছে নাসিমউদ্দিন। আমরা এর সুরাহা চাই।” এই ঘটনায় বিশেষ উল্লেখযোগ্য বিক্ষোভকারী শেখ সানোয়ার এবং অভিযুক্ত শেখ নাসিমুদ্দিন দুজনেই তৃণমূল কর্মী। কিন্তু তারা একে অপরের বিরুদ্ধে অন্য দলের হয়ে কাজ করার অভিযোগ এনেছেন। এ বিষয়ে শেখ আনোয়ার জানান, “কিছুদিন আগে মল্লারপুরে হওয়া বিজেপির মিটিংয়ে সদলবলে উপস্থিত ছিলেন।” অন্যদিকে অভিযুক্ত শেখ নাসিমউদ্দিন জানান, “যারা আমার বিরুদ্ধে অভিযোগ এবং বিক্ষোভ দেখাচ্ছে তারা আগেই সিপিআইএম করত। এখন সদ্য তৃণমূলের ঢুকে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে।”

No comments:

Post a Comment

Post Top Ad