একদিকে যখন সর্বোভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে শিবসেনার সঙ্গে বিজেপির জোট অব্যাহত তখন রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে পথে নামল সেই শিবসেনাই। তাদের পক্ষ থেকে আগামী লোকসভা নির্বাচনে প্রথম পর্যায়ে ১১ জন প্রার্থীর নাম ঘোষনা করা হল। রাজ্য শিবসেনার সাধারন সম্পাদক অশোক সরকার এদিন সেই প্রার্থীর নাম ঘোষনা করেন। তারসঙ্গেই এদিন তিনি দাবি করেন, "আসল হিন্দুত্ববাদী দল হিসাবেই আমরা লড়াইতে নেমেছি। কারণ বিজেপি এখন আর হিন্দুত্ববাদী দল নয়। তারা করপোরেট দল হয়ে গিয়েছে। ফলে মানুষের কাছ থেকে তারা অনেক দূরে সরে গিয়েছে।" জানা গিয়েছে শিবসেনার পক্ষ থেকে রাজ্যের তমলুক, কন্টাই, মেদিনীপুর, উত্তর কলকাতা, পুরুলিয়া, ব্যারাকপুর, বাঁকুড়া, বারাসত, বিষ্ণুপুর, উত্তর মালদা এবং যাদবপুরে প্রথম পর্যায়ে প্রার্থীর নামের তালিকা প্রকাস করা হয়েছে। যেখানে মেদিনীপুর কেন্দ্রে শিবসেনার হয়ে লড়াইতে নেমেছে অশোক সরকার নিজেই। এই বিষয়ে তিনি জানিয়েছেন, "বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ ওই কেন্দ্রে লড়াই করছেন। কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে বিজেপির মধ্যেই কোন্দল আছে। সেই কারণেই শিবসেনার হয়ে আমি নিজেই ওই কেন্দ্র থেকে লড়াই করব বলে দলের থেকে অনুমোদন পেয়েছি।" অশোক সরকার মূলত প্রাক্তন বিজেপি নেতা। একদা রাজ্যের রাহুল সিনহার লবিতে তিনি ছিলেন। তারসঙ্গেই বিধাননগর এলাকা ছাড়াও আরও বেশ কিছু জেলায় অশোক সরকারের ব্যাক্তিগত পরিচিতি আছে বলেই জানা গিয়েছে। সেই জায়গায় কেন্দ্রে বিজেপির সঙ্গে শিবসেনার জোট থাকলেও রাজ্যে দিলীপ লবির সঙ্গে লড়াইতে জায়গা না পেয়ে শিবসেনার হয়ে রাজনীতির লড়াইয়ের ময়দানে কাম ব্যাক করলেন এই নেতা। শুধু তাই নয়, এদিন তিনি আরও দাবি করেছেন, "আমাদের বেশীর ভাগ প্রার্থীই এবারে প্রাক্তন বিজেপি নেতৃত্ব অথবা বিজেপি ঘেঁষা। ফলে মানুষের কাছে হিন্দুত্ব নিয়ে প্রচারে আমাদের গ্রহণযোগ্যতাই সব থেকে বেশী হতে চলেছে।" তবে তৃণমূলের সরকারের হয়ে জোর সওয়াল না করলেও রাজ্য বিজেপিকেই তারা এবারে কাঠগড়ায় দাড় করাতে চাইছে শিবসেনা। সেখেত্রে আগামী দিনে কেন্দ্র সরকারে ক্ষমতা বদল হলে তারা কোন দিকে যাবে তা নিয়ে এখনই মুখ খুলতে চাইলেন না এই নেতা। তার স্পষ্ট দাবি, "এই বিষয়ে দলের কেন্দ্রীয় কমিটিই সিদ্ধান্ত নেবে।"
Friday, March 29, 2019
রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে পথে নামল সেই শিবসেনাই।
Tags
# Kolkata
# Politics
# Video
# West Bengal
About Babui Titir
West Bengal
Ετικέτες
Kolkata,
Politics,
Video,
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment