হেরোইন সহ একই পরিবারের দুই সদস্যকে গ্রেফতার করল পুলিশ - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, March 28, 2019

হেরোইন সহ একই পরিবারের দুই সদস্যকে গ্রেফতার করল পুলিশ


মুর্শিদাবাদের ফারাক্কা থেকে প্রচুর পরিমাণ হেরোইন সহ একই পরিবারের দুই সদস্যকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্র মারফত খবর পেয়ে বুধবার রাতে ফারাক্কা থানা এলাকার একটি হোটেলে তল্লাশি চালায় পুলিশ। ওই হোটেল থেকে বিপুলপরিমাণ হেরোইন সহ মহম্মদ সাকিল ও সাকিলা বিবি নামে দুই ভাইবোনকে গ্রেফতার করা হয়। ধৃতরা ফারাক্কা থানার বেনিয়াগ্রামের পাইকপাড়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া 2.14 কেজি হেরোইনের বাজার দর প্রায় দুই কোটি টাকা। অভিযুক্তদের বহরমপুর আদালতে তোলা হয় বৃহস্পতিবার। এই মাদক পাচারের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ৭দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। সাকিলা বিবির স্বামী রফিক সেখ এই মাদক পাচারের মূল চক্রী। ফারাক্কা ছাড়াও দিল্লী, ঝাড়খন্ডেও এদের কারবার রয়েছে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা পুলিশসুপার মুকেশ কুমার।

No comments:

Post a Comment

Post Top Ad