নবজাতকের নাম রাখা হলো ‘লকডাউন - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, April 1, 2020

নবজাতকের নাম রাখা হলো ‘লকডাউন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১ এপ্রিল :-ভারতের উত্তরপ্রদেশে দেওরিয়া নামক এলাকায় এক নবজাতকের নাম রাখা হয়েছে ‘লকডাউন’। করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে দেশটিতে যখন ২১ দিনের লকডাউন চলছে তখন নিজেদের সদ্যজাত শিশুর এমন নাম রাখলেন এক দম্পতি।খবরে বলা হয়, গত সোমবার উত্তরপ্রদেশে দেওরিয়ায় ই শিশুর জন্ম হয়। পরিবারের সদস্যরা সন্তানের নাম লকডাউন রাখেন। এর নাম রাখার কারণ হিসাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসের কারণে গোটা ভারতে লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ মুহূর্তে এ ঘোষণা দেশকে বাঁচাতে খুবই জরুরি বলে মনে করছেন তারা। তাই প্রধানমন্ত্রীর সেই নির্দেশকে সম্মান জানাতে নবজাতকের নাম লকডাউন রেখেছেন।

নবজাতকের বাবা পবন জানান, ‘মহামারি করোনাকে রুখতে সরকার লকডাউনের ঘোষণা দিয়েছে। কিন্তু উত্তরপ্রদেশের অনেকেই তা মানতে চাচ্ছে না। অথচ সরকারের এই সঠিক পদক্ষেপে আমাদের উচিৎ সহায়তা করা, নির্দেশ মেনে চলা। এমন অবস্থায় আমার স্ত্রী সন্তান জন্মদান করলে আমরা আমাদের ছেলের নাম লকডাউন রাখার সিদ্ধান্ত নেই।প্রসঙ্গত, ভারতে করোনা রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। তাই সেখানে ২১ দিনের জন্য চলছে লকডাউন। এই পুরো সময়ে দেশের মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


No comments:

Post a Comment

Post Top Ad