সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক কি বললেন? - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, April 19, 2020

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক কি বললেন?


নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১৯ এপ্রিল:-মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভিজিট করলেন উত্তরদিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মীনা ও রায়গঞ্জ পুলিশ সুপার সুমিত কুমার। এদিন প্রথমে হাসপাতালের কর্মারত চিকিৎসক ও নার্সদের সাথে বসে একটি বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক বলেন, হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলা হয়েছে, তাদের অভাব অভিযোগের কথা শোনা হলো। এই করোনা ভাইরাসের সময় চিকিৎসকরা কেমন রয়েছে সে বিষয় নিয়ে তাদের সাথে কথা বলার পর তাদের কাজ কর্মের সন্তোষ প্রকাশ করেন। উত্তরদিনাজপুর জেলা এখনো করোনা মুক্ত। এই জেলায় করোনার থাবা বসাতে পারবে না এমনটাই তিনি আশা প্রকাশ করছেন তিনি।



No comments:

Post a Comment

Post Top Ad