সহজেই বানিয়ে ফেলুন কাঁচা টমেটোর চাটনি? - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, April 19, 2020

সহজেই বানিয়ে ফেলুন কাঁচা টমেটোর চাটনি?



নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১৯ এপ্রিল:-উপকরণ:
কাঁচা টমেটো ২,৩টি, ধনেপাতা-কুচি আধা কাপ, কাঁচামরিচ ২,৩টি, কোড়ানো নারিকেল ২,৩ টেবিল-চামচ, আদা ১ ইঞ্চির ১ টুকরা, রসুন ২,৩ কোয়া, লবণ অথবা চিনি স্বাদ মতো, পানি পরিমাণ মতো।
ফোঁড়ন বা তড়কার জন্য তেল ১ টেবিল-চামচ, আস্ত সরিষা আধা চা-চামচ, আস্ত মুগডাল আধা চা-চামচ, শুকনামরিচ ২,৩টি।
পদ্ধতি:
গ্যাসের আগুনে টমেটো পুড়িয়ে খোসা পরিষ্কার করে, কুচি করে রাখুন। এবার সব উপকরণ ব্লেন্ডারে নিয়ে মসৃণ করে ব্লেন্ড করে নিন।
এখন পছন্দের সার্ভিং বাটিতে ঢেলে নিন। তেলে ফোঁড়নের উপকরণগুলো গরম করে কিংবা ভেজে চাটনির উপরে ঢেলে দিন। কাবাব-নান, শিঙাড়া-সমুচা, ইডলি-দোসা ইত্যাদির সঙ্গে পরিবেশন করুন।
নোট: চাটনির উপকরণগুলি আপনার স্বাদ অনুযায়ী কমিয়ে, বাড়িয়ে দিতে পারেন।


No comments:

Post a Comment

Post Top Ad