
নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩মার্চ:-বান্ধবীদের ছবিতে যারা নিয়মিত চোখ রাখেন তারা একটা ব্যপার খেয়াল করেছেন নিশ্চয়ই যে, এসব বান্ধবীর অনেকেই ঠোঁটটাকে একটু সূচালো করে ছবি তোলেন।ব্যাপারটাকে বলা হয় ‘ডাক ফেস’। মানে, হাঁসের ঠোঁটের মতো মুখ! তাই নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়েছে রসিকতা! মেয়েরা না-কি এভাবেই বিবর্তনের পথ পেরিয়ে হংসমুখী হয়ে যাবেন!ওটা রসিকতা হলেও মার্কিন গবেষক ম্যাথু স্কিনার কিন্তু আদপেই রসিকতা করছেন না। বলছেন, ভবিষ্যত পৃথিবীর মানুষের মধ্যে সত্যিই দেখা দেবে হাঁসের শারীরিক বৈশিষ্ট্য। মানুষের পায়ের পাতা জুড়ে গিয়ে হয়ে যাবে হাঁসের পায়ের মতো। মাছের মতো মানুষের ফুসফুস তখন অক্সিজেন টানতে পারবে জল থেকেও। এবং, বদলে যাবে মানুষের দৃষ্টিশক্তিও! মাছ যেমন জলেও দেখতে পায়, মানুষও সেরকম পারবে!আচমকা কেন এরকম কথা বলছেন স্কিনার?
No comments:
Post a Comment